ওডেসায় ২২টি ইরানি ড্রোন ধ্বংসের দাবি কিয়েভের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় ২২টি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। 

দেশটির বিমান বাহিনী সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ‘শাহেদ-১৩৬/১৩১’ ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালায় রাশিয়া। খবর গালফ নিউজের। 

ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, ইরানের তৈরি ২৫টি শাহেদ ড্রোন এ হামলায় অংশ নেয়। এরমধ্যে ২২টি ড্রোন ধ্বংস করছে বিমান বাহিনী। 

গেলো জুলাই মাসে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের সাথে রাশিয়ার শস্য চুক্তি স্থগিত হওয়ার পর দক্ষিণ ওডেসা ও মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে মস্কো।
 
এদিকে চলতি সপ্তাহে রাশিয়ায় বেশ কয়েকবার পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এসব হামলায় চারটি রুশ আইআই-৭৬ কার্গো উড়ান ও একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আরবি
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর