ওড়িশায় বজ্রপাতে দশজন নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ এএম

ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বজ্রপাতে আহতও হয়েছেন অনেকে। এনডিটিভির খবর।

শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজ্যটির ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যুর এসব ঘটনা ঘটে।  

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। শনিবারের প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটে।

ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

আগামী চার দিন ওই অঞ্চলগুলোর আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।  

এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

 

একাত্তর/এআর
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
ভারতে ‍দুই শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যটির ভিতরকণিকা ও ধামারার মধ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।
ভারতের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওড়িশায় প্রায় বিলীন হয়ে গেছে বিজু জনতা দল। ওড়িশায় নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসনেরও অবসান ঘটেছে। ক্ষমতায় যাচ্ছে বিজেপি। এর মধ্যেই সেখানে শিরোনাম হয়েছেন তরুণ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর