বুলেটপ্রুফ ট্রেনে চেপে রাশিয়ায় গেলেন কিম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ এএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে মঙ্গলবার সকালে রাশিয়ায় প্রবেশ করেছেন। 

রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন কিম। স্থানীয় সময় মঙ্গলবার দিনের প্রথম ভাগে বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর বিবিসির। 

রাশিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের মিডিয়া আউটলেট জেএনএন জানিয়েছে, কিম রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন। এসময় নানা আয়োজনের মধ্যদিয়ে তাকে রাশিয়ায় স্বাগত জানানো হয়। 

রাশিয়ায় পৌঁছেছেন কিম। ছবি-বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খাসান থেকে ভ্লাদিভোস্তকে পৌঁছাতে আরও পাঁচ-ছয় ঘণ্টার মতো সময় লাগবে।

যুক্তরাষ্ট্রের দাবি, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা সক্রিয়ভাবে এগিয়ে যাবার বিষয়টি নিশ্চিত হবার পরই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি সামিরক অভিযান চালিয়ে যেতে চায় ক্রেমলিন। এজন্য দেশটির প্রচুর অস্ত্রের প্রয়োজন। পিয়ংইয়ং অস্ত্র সরবরাহ করছে চাইছে।

যদিও অস্ত্র সরবরাহের বিষয়টি এখনও নিশ্চিত করেনি দুই দেশের সামরিক বাহিনী। 

রুশ নেতা পুতিনের সঙ্গে এটিই হবে উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে বৈঠক এবং করোনা মহামারির পরে প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। 

আরবিএস  
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর