পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ট্রেন যাত্রায় কিম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

‘রকেট ম্যান ‘হিসাবে খ্যাত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকর জন্য ভ্লাদিভোস্টকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিনের প্রথম ভাগে বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, মি কিম বিদেশ সফরের জন্য যে সাঁজোয়া ট্রেনটি ব্যবহার করেনম সেটি পিয়ং ইয়ং ছেড়ে গেছে বলে মনে হচ্ছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আগেই উত্তর কোরিয় নেতার এই সফরের আভাস দিয়ে রেখেছিলো।

রুশ নেতা পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকটি হবে উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম আন্তর্জাতিক ভ্রমণ এবং করোনা মহামারির পরে প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি জানাচ্ছে, দুই নেতা সম্ভবত ইউক্রেনে যুদ্ধে সমর্থন দেয়ার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হবার পর পুতিনের সঙ্গে তার প্রথম শীর্ষ বৈঠকের জন্য, ২০১৯ সালে কিমের শেষ বিদেশ সফরের ভেন্যুও ছিলো ভ্লাদিভোস্টক। সেবারেও তিনি তার সাঁজোয়া ট্রেনে চেপেই সেখানে গিয়েছিলেন। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইমেজ: সংগৃহীত

এই বিশেষ ট্রেনটি কমপক্ষে ২০টি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। যার কারণে একটি সাধারণ কোনো ট্রেনের চেয়ে অনেক বেশি ভারী এবং এর গতি সর্বোচ্চ ঘন্টায় ৫৯ কিলোমিটার। এ কারণে কিমের ভ্লাদিভোস্টকে পৌঁছাতে একদিনের মতো সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
 
হোয়াইট হাউস দাবি করছে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা সক্রিয়ভাবে এগিয়ে যাবার বিষয়টি নিশ্চিত হবার পরই এই নতুন শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদী সামিরক অভিযান চালিয়ে যেতে চায় ক্রেমলিন। এজন্য দেশটির প্রচুর অস্ত্রের প্রয়োজন। পিয়ংইয়ং অস্ত্র সরবরাহ করছে চাইছে। 

আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এর আগে বলেছিলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের সময় পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন।

রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়ার কাছে খাদ্য ও কাঁচামালের বিনিময়ে আর্টিলারি শেল এবং রকেট আর্টিলারি যুদ্ধাস্ত্রসহ প্রচলিত অস্ত্রের পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে অব্যাহত সমর্থন চাইবে বলে মনে করছে ওয়াশিংটন। যদিও এই বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া কোন মন্তব্য করেনি। 

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর