রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে পাঁচজন অভিযুক্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সন্দেহভাজন পাঁচ বুলগেরিয়ান নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে ওই পাঁচ বুলগেরিয়ান নাগরিককে। 

অভিযুক্তরা হলেন- অরলিন রুসেভ, বিজার জাহাম্বাজভ, ক্যাট্রিন ইভানোভা, ইভান স্টোয়ানোভ এবং ভানিয়া গ্যাবেরোয়া।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে তারা এমন সব তথ্য সংগ্রহ করেছে যা শত্রুপক্ষ (রাশিয়া) ব্যবহার করতে পারে।

আসামিরা রাশিয়ার নিরাপত্তা পরিষেবার একটি অপারেশনাল স্পাই সেলে কাজ করতেন। যুক্তরাজ্য ও ইউরোপে তারা সক্রিয় ছিলেন এবং তথ্য সংগ্রহ করে রাশিয়ায় পাঠাতেন বলেও অভিযোগ রয়েছে।

ব্রিটিশ পুলিশ বলছে, ৪৫ বছর বয়সী রুসেভ যুক্তরাজ্য থেকে এ অপারেশন পরিচালনা করতেন এবং মূল হোতা হিসাবে কাজ করেছিলেন। 

রুসেভ, জাহাম্বাজভ এবং ইভানোভার বাড়িতে অভিযান চালিয়ে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রীস ও চেক প্রজাতন্ত্রের জাল পাসপোর্ট এবং সরকারি পরিচয়পত্র পাওয়া গেছে। কিছু নথিতে রুসেভ ও জাহাম্বাজভের ছবি রয়েছে। এছাড়া মন্টিনিগ্রোতে নজরদারি করার দায়েও তাদের অভিযুক্ত করা হয়েছে।  

রুসেভ, জাহাম্বাজভ এবং ইভানোভা বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে বসবাস এবং চাকরি করছেন। শহরে তাদের সম্পত্তিও রয়েছে। 

এদের মধ্যে রুসেভের রাশিয়ায় ব্যবসায়িক লেনদেনের ইতিহাস রয়েছে। তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে চলে আসেন এবং তিন বছর একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন।

রুসেভ বর্তমানে গ্রেট ইয়ারমাউথের সমুদ্রতীরবর্তী একটি গেস্টহাউসে বসবাস করছেন। তিনি একবার বুলগেরিয়ার শক্তি মন্ত্রনালয়ে উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন।

অন্যদিকে হ্যারো শহরের বাসিন্দা জাহাম্বাজভ এবং ইভানোভা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে দাবি প্রাক্তন প্রতিবেশীদের। 

জাহাম্বাজভ নিজেকে হাসপাতালের ড্রাইভার এবং ইভানোভা তার লিংকডইন প্রোফাইলে নিজেকে একটি ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবসার জন্য একজন পরীক্ষাগার সহকারী হিসাবে বর্ণনা করেছেন।

অনলাইনে বুলগেরিয়ার রাষ্ট্রীয় নথি অনুসারে, তারা লন্ডনে নির্বাচনী কমিশনের জন্যও কাজ করেছে যা বিদেশে বসবাসকারী নাগরিকদের বুলগেরিয়ার নির্বাচনে ভোটদানের সুযোগ করে দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে রুশ গুপ্তচরবৃত্তির ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছে। সন্দেহভাজন গুপ্তচরদের ধরতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর