ইউক্রেনে আর্টিলারি সরবরাহ কমে গেছে: জেলেনস্কি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তার দেশে কামানের গোলা সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের সরবরাহ কমে গেছে’ উল্লেখ করে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বিশেষ করে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টলাইনে ব্যাপক ব্যবহৃত ১৫৫ মিলিমিটার শেল সরবরাহ একেবারেই স্তিমিত হয়ে পড়েছে।

গত মাসে হামাস যোদ্ধারা ইসরাইলের দক্ষিণে হামলা চালানোর পর মার্কিন সাহায্যপুষ্ট ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম গুলি চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটা এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু দিতে চাইছে না। তবে এটা ঠিক যে সবাই নিজেদের মজুতের জন্য লড়াই করছে।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই প্রায় দুই বছর ধরে চলমান সংঘাতে শেল মজুদ রাখতে ও সুরক্ষিত করতে লড়াই করছে।

দক্ষিণ কোরিয়া দাবি করেছে, রাশিয়ার মিত্র পিয়ংইয়ং স্যাটেলাইট প্রযুক্তির বিষয়ে পরামর্শের বিনিময়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে শক্তিশালী করতে এক মিলিয়ন রাউন্ড আর্টিলারি পাঠিয়েছে।

এদিকে, জার্মানি এ সপ্তাহে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এক বছরের মধ্যে ইউক্রেনে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠাবে। ব্লকটি কিয়েভের জন্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে লড়াই করছে।

জেলেনস্কি কিয়েভে সাংবাদিকদের বলেছেন, এখন গুদামগুলি খালি। একটি নির্দিষ্ট রাষ্ট্র ন্যূনতম সরবরাহও করতে পারছে না। জেলেনস্কি অবশ্য উৎপাদন বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

রাশিয়া বা ইউক্রেন উভয়ই এক বছরের জন্য কোন উল্লেখযোগ্য অর্জন এ যুদ্ধে করতে পারেনি। কিয়েভের শীর্ষ সেনা কমান্ডার বলেন, যুদ্ধ একটি অচলাবস্থার সৃষ্টি করেছে।

 

একাত্তর/জো
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর