যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম উৎপাদনে সম্মত হয়েছে ভারত ও রাশিয়া। বুধবার মস্কোয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে আলোচনার পর এই পরিকল্পনার কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
জয়সঙ্করের সঙ্গে আলোচনার পর ল্যাভরভ সংবাদ সম্মেলনে বলেন, যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করতে দুই দেশই আগ্রহী। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরেশিয়া মহাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে। খবর রয়টার্স’র।
তিনি আরও বলেন, সামরিক হার্ডওয়্যার সরবরাহকারীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য ভারতের ইচ্ছাকে সম্মান জানিয়েছে মস্কো। সেই সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার জন্য নয়াদিল্লিকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
জয়শঙ্করের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবারই জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন।
আগামী বছর পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর।
জয়শঙ্কর বলেন, ল্যাভরভের সঙ্গে শুধু সামরিক সরঞ্জাম নিয়েই আলোচনা হয়নি, ইউক্রেন ও গাজার সংঘাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়েও আলোচনা হয়েছে।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ২০২২ সালে মস্কোর পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হয়েছে ভারত। এ বছর ভারত-রাশিয়ার বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারের ওপরে হবে বলে জানান জয়শঙ্কর।
ইউক্রেনের হামলায় ক্রিমিয়াতে যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্থ