মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন পুতিন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

এক মার্কিন টেলিভিশন উপস্থাপককে সাক্ষাৎকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

পেসকভ জানান, মঙ্গলবার সাবেক ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পর এটিই মার্কিন কোনো সাংবাদিককে দেওয়া পুতিনের প্রথম সাক্ষাৎকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ বিষয়ে পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি অনেক পশ্চিমা সংবাদমাধ্যমের ‘একতরফা’ প্রতিবেদন থেকে ভিন্ন। তাই কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন পুতিন।

পেসকভ বলেন, ‘সমগ্র পশ্চিমা দেশগুলোর কথা আসলে তখন বড় বড় নেটওয়ার্ক মিডিয়া, টিভি চ্যানেল, এবং সংবাদপত্রগুলো কাভারেজের ক্ষেত্রে অন্ততপক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য গর্ব করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এগুলো সব একতরফা অবস্থান নেওয়া মিডিয়া আউটলেট। অবশ্যই এ জাতীয় মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার কোনও ইচ্ছা নেই। এর কোনও মানে নেই এবং তা প্রায় কোনও কাজেই আসে না।’

সাবেক ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসন। ছবি: রয়টার্স।

কার্লসন কেন পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন সে বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে জবাবে পেসকভ বলেন, মার্কিনি সাংবাদিকের দৃষ্টিভঙ্গি ‘কোনোভাবেই রুশপন্থি কিংবা ইউক্রেনপন্থি নয়,  এটি বরং যুক্তরাষ্ট্রপন্থি।’

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সাক্ষাৎকারটি বৃহস্পতিবার সম্প্রচারিত হতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এর আগে, ২০২১ সালের অক্টোবরে একটি মার্কিন মিডিয়া আউটলেটে শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তখন সিএনবিসি’র হ্যাডলি গ্যাম্বল তার সাক্ষাৎকার নিয়েছিলেন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর