পুতিনবিরোধী রুশ নেতা নাভালনির মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

কারাগারে থাকা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃত্যু হয়েছে। শুক্রবার আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে রুশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রায় এক দশক আগে আলোচনায় আসেন নাভালনি। তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর বিরোধী নেতা হিসেবে মনে করা হয়। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। তার বয়স ছিল ৪৭ বছর। খবর রয়টার্স’র।

ইয়ামালো-নেনেটস জেলার কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আইকে-৩ কারাগারে হাঁটাহাঁটি করার পর অসুস্থবোধ করছিলেন নাভালনি। কারাগারটি মস্কো থেকে এক হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এতে আরও বলা হয়েছে, অসুস্থবোধ করার পরপরই নাভালনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসাকর্মীরা দ্রুতই উপস্থিত হন এবং একটি অ্যাম্বুলেন্সও ডাকা হয়।

স্থানীয় কারা কর্তৃপক্ষ আরও বলেছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ইতিবাচক সাড়া আসেনি। অ্যাম্বুলেন্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়টি পুতিনকে অবহিত করা হয়েছে।

২০২১ সালে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ার ফেরার পর প্রশংসা অর্জন করেন নাভালনি। জার্মানিতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পশ্চিমা গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছিল।

ওই সময় নাভালনি বলেছিলেন, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ায় তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল। ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল। সেসময় রুশ কর্তৃপক্ষ বলেছিল, তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষপ্রয়োগের কোনো প্রমাণ নেই।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর