রাশিয়াকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম

রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কয়েক শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বেশ কিছু সূত্রের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশ দুইটির মধ্যে সম্পর্ক গভীর হয়েছে।

ইরানের তিনটি সূত্র জানিয়েছে, রাশিয়ার কাছে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে অধিকাংশই ফাত্তাহ-১১০ সিরিজের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রক বিপ্লবী গার্ড যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করছে।

ইরানের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রথম চালান রাশিয়ায় যায় জানুয়ারিতে। এর আগে দেশ দুইটির মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়।

অন্যদের মতো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত চারটি চালান সম্পন্ন হয়েছে। বাকি চালান শিগগির রাশিয়ায় পৌঁছাবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর