দুর্নীতির অভিযোগে সাবেক রুশ উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ ঘোষণা দেয়।

এপ্রিল মাসে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সময়ের সপ্তম উচ্চপদস্থ কর্মকর্তা বুলগাকভ (৬৯) গ্রেপ্তার হলেন।  খবর দ্য মস্কো টাইমস’র।

ইউক্রেন যুদ্ধের টালমাটাল পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সামরিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। তদন্ত কমিটি বলছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোরটোভো প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, তা জানায়নি এফএসবি।

বুলগাকভ ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপপ্রতিরক্ষা মন্ত্রী (প্রশাসনিক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে বদলি করা হয়। এর আগ পর্যন্ত সামরিক সরবরাহের তদারকি করেছিলেন তিনি।

ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। কিন্তু হঠাৎ সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন পুতিন। প্রথম দফার সামরিক রদবদলেই দায়িত্ব হারান বুলগাকভ।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর