এবার কিয়েভ ও লভিভে হামলা চালালো রাশিয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

ইউক্রেনজুড়ে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। প্রতিদিনই নিত্যনতুন এলাকা ও অঞ্চল রাশিয়ার নিশানায় পরিণত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পোলতাভাতের পর, এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর আসছে।

ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী নতুন এই হামলার খবর নিশ্চিত করেছে। এসব হামলায় শুধু লভিভ শহরেই সাত জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এছাড়া হামলায় শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন লভিভের গভর্নর।

লভিভের মেয়র আন্দ্রি সাডোভি জানান, বুধবার ভোরে ড্রোন ও হাইপারসনিক ক্ষেপনাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় নিহতদের একজন মা ও তার তিন মেয়ে ছিলেন। একজন শিশু ও অন্য একটি মেয়েও নিহত হয়েছে বলে লভিভ শহর প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের কেন্দ্রীয় শহর পোলতাভাতের একটি সামরিক ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পরে লভিভে এই হামলা চালালো রাশিয়া। পোলতাভাতের ওই হামলায় ৫০ জন নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন। এছাড়া মাটিতে মিশে গেছে সেখানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভ এবং লভিভের উপকণ্ঠে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেগুলোকে অভিযানের সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজের মতো শোনাচ্ছে বলে জানান তারা। ইউক্রেন সামরিক কর্মকর্তারা বলেছেন, তাদের প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল।

লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি টেলিগ্রামে জানান, শব্দটি বেশ জোরে হয়েছে। লভিভ শহরে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। বুধবার পোলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে আট দিনের মধ্যে তৃতীয়বার সক্রিয় হয়েছে প্রতিবেশী পোল্যান্ড।

কিয়েভ ও লভিভে হামলার আগে পোলতাভাত ছাড়াও গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হওয়া ছাড়াও দুজন মানুষ আহত হন। এছাড়া খারকিভেও বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

পোলতাভা হামলা এবং বুধবার লভিভ ও কিয়েভে হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনও মন্তব্য কিংবা কোন ধরনের প্রতিক্রিয়া দেয়নি। মস্কো প্রায়ই বলেছে, তাদের হামলা ইউক্রেনের সামরিক, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের না ওপর নয়।

আড়াই বছরের যুদ্ধের সবচেয়ে খারাপ হামলা থেকে লভিভ রক্ষা পেলেও ইউক্রেনের কর্মকর্তাদের মতে, গত সপ্তাহ থেকে লভিভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রুশ নিশানায় পরিণত হয়েছে। রুশ হামলা প্রতিহতের জন্য পশ্চিমা মিত্রদের কাছে আরও বেশি করে দূরপাল্লার মিসাইল চেয়েছে ইউক্রেন।

 

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর