ইউক্রেনে রাশিয়ার ডাবল-ট্যাপ হামলায় নিহত ১৫, আহত বহু

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এই হামলার খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর বার্তা সংস্থা টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, হামলাটি দুটি তরঙ্গে পরিচালিত হয়। প্রথম ড্রোন আঘাত হানার পর শপিং সেন্টারে আগুন ধরে যায়। এর ঠিক আধ ঘণ্টা পর, যখন উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছিলেন, তখন একই জায়গায় দ্বিতীয় ড্রোন দিয়ে হামলা চালানো হয়।


সংবাদ মাধ্যমের জিওলোকেটেড ফুটেজে দেখা যায়, শপিং সেন্টারটি থেকে প্রথম হামলার ধোঁয়া বের হওয়ার সময়ই দ্বিতীয় একটি ড্রোন আঘাত হানে এবং আকাশে এক বিশাল আগুনের গোলক সৃষ্টি হয়। হামলার পরপরই শপিং সেন্টারের ভেতরের দোকানগুলোতে আগুন ধরে যায় এবং ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর থেকে মানুষ আতঙ্কে বের হতে চেষ্টা করে।

ডনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক প্রসিকিউটর অফিস ও স্থানীয় কর্মকর্তা ওলেক্সান্দর ভিলকুলের তথ্য মতে, আহতদের মধ্যে শিশুও রয়েছে এবং অন্তত ২৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মস্তিষ্কে মারাত্মক আঘাত লেগেছে।

ধসে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ অব্যাহত রাখা হয়েছে এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। জেলেনস্কি রাশিয়ার এই আক্রমণকে বর্বরোচিত ও সন্ত্রাসবাদী কাজ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইউক্রেন অবশ্যই এই হামলার জবাব দেবে।


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্রদেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর সরবরাহ করার এবং রাশিয়ার সামরিক-শিল্প কাঠামোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া যাতে এ ধরনের সন্ত্রাসী অস্ত্র তৈরি বা ব্যবহার করতে না পারে, তা বিশ্ব সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।

যুদ্ধের ফ্রন্টলাইনগুলোতে দীর্ঘদিনের স্থবিরতার মাঝেই সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরের ওপর আকাশপথে হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে রাশিয়া। শপিং সেন্টারে এই হামলার মাত্র একদিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়া বড় ধরনের হামলা চালায়, যাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল।

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর