খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খামেনির অ্যাকাউন্ট গত মাসে বাতিল করা হয় বলে জানিয়েছে মেটা।

এক বিবৃতিতে মেটা জানায়, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে। খবর তেহরান টাইমস’র।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা অবৈধ ও অনৈতিক।

আমির-আবদুল্লাহিয়ান জানান, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক-স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারীর জন্যও অপমানজনক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, খামেনির অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে ‘সিলিকন ভ্যালির সাম্রাজ্য’।

আয়াতুল্লাহ খামেনি ও গাজার বাস্তুচ্যুত জনগণ এবং গত ৫ মাসে ৩০ হাজার ফিলিস্তিনি শহীদদের কথা সেন্সর করেছে মেটা। এটি আমেরিকান প্ল্যাটফর্মগুলোর অযৌক্তিক আচরণ। সংস্থাটিকে অবশ্যই তার অবৈধ ও অনৈতিক আচরণের জন্য জবাব দিতে হবে বলেও বলেন তিনি।

 

একাত্তর/জো
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর