ইসরাইলি হামলায় ধূলিসাৎ দামেস্কের ইরানি কনস্যুলেট

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:২৮ এএম

ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট। সোমবার ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সিরিয় ও ইরানি সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, ইসরাইলের বিরুদ্ধে হামলা জোরদার করতে পারে ইরান ও দেশটির মিত্ররা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন।

দামেস্কের মেজ্জেহ জেলার ঘটনাস্থল থেকে রয়টার্সের রিপোর্টার জানিয়েছেন, একেবারে গুঁড়িয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ধ্বংসস্তূপের সামনে একটি খুঁটিতে ইরানের পতাকা উড়ছিল। ঘটনাস্থলে হাজির হয়েছেন ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

গাজায় হামাসের বিরুদ্ধে ছয় মাস ধরে চলমান যুদ্ধে ইসরাইল একাধিকবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবারের হামলার পরও বরাবরের মতো তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিদেশি সংবাদমাধ্যমের খবরের বিষয়ে আমরা মন্তব্য করি না।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে অজ্ঞাত সংখ্যক নিহত ও আহতের কথা বলা হয়েছে।

গত ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরাইলি সামরিক বাহিনী। একইসঙ্গে সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর বিরুদ্ধেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর