ইরানে হামলা নিয়ে পোস্ট করে বিপাকে ইসরাইলি মন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম

ইসরাইলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গির ইরানে হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। 

ইসরাইল কথিত হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দেশটির মন্ত্রিসভার এই সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নেতানিয়াহুর সরকারকে বেকায়দায় ফেলেছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।

বেন গিরের বিরুদ্ধে অনেকের অভিযোগ, তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের কৌশলের অপূরণীয় ক্ষতি করেছেন। 

ইরানের গণমাধ্যমে জানানো হয়েছে, ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটলেও এর সঙ্গে বাইরের দেশের কোনো যোগসূত্র নেই।

দেশটির আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করলেও, এগুলোর সঙ্গে ইসরাইল বা অন্য কোনো দেশের সম্পৃক্ততা নেই বলেই দাবি করেছে তেহরান। ইরান বলেছে, অভ্যন্তরীণ ‘অনুপ্রবেশকারীরা’ এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করছিলো।

এর আগে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন গণমাধ্যম জানায়, ইসরাইল ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরাইলের সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও সাড়া পায়নি এএফপি।

ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনা পাহারা দিচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম সদস্য বেন গির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাকতাড়ুয়া!’ লিখে একটি পোস্ট করেন।

এটি হিব্রু ভাষার একটি গালি, যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে, এই হামলার নেপথ্যে ইসরাইল থাকলেও এটি একটি কাকতাড়ুয়ার মতো ‘দুর্বল’ পদক্ষেপ। তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

ইসরাইলি বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এক্স পোস্টে বলেন, এর আগে কখনো কোনো মন্ত্রী দেশের নিরাপত্তা, ভাবমূর্তি ও আন্তর্জাতিক মহলে অবস্থানের এতো বড় ক্ষতি করতে সক্ষম হননি। একটি এক শব্দের টুইটে বেন গির ইসরাইলকে লজ্জা দিয়েছেন ও হাসির পাত্রে পরিণত করেছেন, যা তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ভূরাজনীতি বিষয়ক পডকাস্টের সঞ্চালক ও শিক্ষাবিদ শাইএল বেন-এফরাইম জানান, বেন গির ইসরাইলি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন এবং একইসঙ্গে একে হাস্যকর বানিয়েছেন।

অপরদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির আইনপ্রণেতা তালি গোতলিভ ইরানে বিস্ফোরণের ঘটনায় উল্লাস প্রকাশ করেন। তিনি এক্সে লেখেন, ‘আজ এক গৌরবময় সকাল ছিল। ইসরাইল একটি বলিষ্ঠ ও শক্তিশালী রাষ্ট্র।’

এর আগে, ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। শনিবার সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় ইরান।

 

একাত্তর/জো
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর