গাজায় হাসপাতাল প্রাঙ্গণে গণকবরে মিললো ৩০০ মরদেহ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের অভিযানে লণ্ডভণ্ড হয়ে যাওয়া নাসের হাসপাতাল প্রাঙ্গনে সন্ধান পাওয়া একটি গণকবর থেকে ২৮৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ আরও জোরেশোরে উঠতে শুরু করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, তারা গণকবরটি থেকে প্রায় ৩০০ জনের মরদেহ উত্তোলন করেছেন। কিন্তু তাদের মৃত্যু কিভাবে হয়েছে বা কবে কবর দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। খবর বিবিসি’র।

তবে, ইসরাইলি বাহিনী সেখানে কোনো মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, গাজার নাসের এবং আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া এবং ইসরাইলি অভিযানের পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনা খুবই ‘ভয়ঙ্কর’। এসব লোকজনের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে স্বাধীন তদন্তেরও আহ্বান জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে খান ইউনিসের আল-শিফা ও নাসের হাসপাতালে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। সেসময় তারা জানায়, ফিলিস্তিনিরা যেসব মরদেহ কবর দিয়েছে তারা সেগুলো পরীক্ষা করে দেখেছে। গোয়েন্দা তথ্য থেকে সেখানে জিম্মিদের সম্ভাব্য অবস্থানও যাচাই করে দেখা হয়েছে বলেও জানায় তারা।

এদিকে, হামাসের হাতে জিম্মি অবস্থা থেকে মুক্ত হওয়া ১০ জন জানিয়েছেন, দীর্ঘসময় ধরে তাদেরকে নাসের হাসপাতালে বন্দি রাখা হয়েছিল।

নাসের হাসপাতালে ইসরাইলি অভিযানের আগে সেখানকার কর্মীরা জানান, অভিযানের কারণে তারা মরদেহগুলো কোনো কবরস্থানে দাফন করতে পারেননি। সেসময় বাধ্য হয়েই তারা হাসপাতালের আঙ্গিনায় মরদেহগুলো দাফন করেন। 

এর আগে, গত নভেম্বরে ইসরাইলি অভিযানের আগে আল-শিফা হাসপাতাল থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।

ইসরাইলি বাহিনীর দাবি, এসব হাসপাতালে অবস্থান করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছিলো হামাস। যদিও ইসরাইলের এসব দাবি হামাস ও মেডিক্যাল কর্মীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, নাসের হাসপাতাল প্রাঙ্গন থেকে পাওয়া ২৮৩ জনের মরদেহের বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের সত্যতা নিয়ে বর্তমানে কাজ করছেন তারা। ইতোমধ্যেই ৪২ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

রাভিনা জানান, নিহতদের মাটির গভীরে পুঁতে রাখা হয়েছে এবং বর্জ্য দিয়ে ঢেকে রাখা হয়েছে। তাদের মধ্যে বয়স্ক ব্যক্তি, নারী এবং শিশু রয়েছে। এছাড়া অনেকেরই হাত বাঁধা ছিল এবং অনেক মরদেহ নগ্ন অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তিনি।

এদিকে, এসব মৃত্যুর বিষয়ে স্বাধীন, কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত।

আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে হাসপাতালগুলো বিশেষ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে এবং বেসামরিক নাগরিক, বন্দী এবং অন্যান্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা একটি যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান।

 

একাত্তর/জো
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
হিমালয় অঞ্চলে অভূতপূর্ব আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত অচেনা ও পরিচয়হীন মানুষের দাফনে এখন নীরব কান্নায় ভারী হয়ে উঠেছে নেপালের চিত্রওয়ান জেলা। মনোরম বন ও নদীর জন্য পরিচিত এই নৈসর্গিক অঞ্চলটি...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর