ময়লার ভাগাড়ে পরিণত গোটা গাজা

আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

গাজায় যুদ্ধের সাত মাস পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে সেখানকার বাস্তুচ্যুত মানুষের জীবনযাপনের ধরন হয়ে গেছে অত্যন্ত অস্বাস্থ্যকর। দৈনন্দিন সব বর্জ্য, ত্রাণের প্যাকেট, সবই ফেলা হচ্ছে তাঁবু, বা বসতবাড়ির ধারের কাছেই। এতে দুর্গন্ধ আর রোগ জীবাণু ছড়াচ্ছে বাতাসে। ফলে দূষিত বাতাসে বাড়ছে রোগ বালাই।

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দা আবু মোহাম্মদের তাঁবু থেকে এক দেড়শ মিটার দূরেই ময়লার ভাগার। সারাদিনই মাছি উড়ছে, অনবরত পচা দুর্গন্ধ নিতে হয় নিশ্বাসের সাথে। এ নিয়ে তিনি নিজের চেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন সন্তানদের নিয়ে। কারণ বাতাসে ভেসে বেড়ানো জীবানু শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আবু মোহাম্মদ বলেন, পোকামাকড় আর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। এই ধরনের পোকা আমরা আগে কখনো দেখিনি। আর বড় বড় মশা, দেখলেই ভয় লাগে। সবচেয়ে ভয়ে থাকি শিশুদের নিয়ে।

আবু মোহাম্মদ জানান, পৌর কর্তৃপক্ষ আগে বেশ দায়িত্বশীল ছিলো তাই নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর নগর ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় যেখানকার ময়লা সেখানেই পড়ে থাকছে।

তিনি বলেন, আমার ছয় বছরের একটি শিশু আছে। এছাড়া আরও দুই সন্তান আছে। ওদের গায়ে বিভিন্নরকম চর্মরোগ হচ্ছে। কারো না কারো জ্বর লেগেই আছে। কিছুতেই সুস্থ রাখতে পারছি না ওদের।

গাজার আরেক বাসিন্দা ইউসুফ হামাদ জানান, মধ্য গাজার আল জাওয়াইদা এলাকায় এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। দিনের চেয়ে রাতে মশা, কীট পতঙ্গ আর দুর্গন্ধে সবচেয়ে বেশি ভুগতে হয় তাদের।

ইউসুফ হামাদ বলেন, এতো নোংরা পরিবেশে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করবো তারা যেন এসে দেখে কী পরিস্থিতিতে বেঁচে আছে গাজাবাসী।

তিনি জানান, পরিবেশের নানা ধরনের ঝুঁকি বাড়ছে এই যুদ্ধে। আবর্জনা ইতোমধ্যেই বাড়াচ্ছে রোগ বালাই। তার ওপর যদি দীর্ঘদিন এসব ময়লা, পলিথিন মাটির সঙ্গে মিশতে থাকে তাহলে ভূগর্ভস্থ পানিও দূষিত হয়ে যেতে পারে। আর এভাবে চলতে থাকলে পরিবেশের যে ক্ষতি হবে তা অপূরণীয় বলে মনে করছেন তিনি।

হামাদের ভাষায়, যুদ্ধ মানুষকে যতোটা কাতর করে রেখেছে, আশপাশের সব সমস্যা তুলে ধরার মানসিকতা আসলে কারোই নেই। তাই বলে এই সমস্যাগুলো সামনে আসা যে কম গুরুত্বপূর্ণ তা কিছুতেই নয়। আমাদের যা ক্ষতি হচ্ছে তা পূরণে এক যুগও যথেষ্ট নয়।

তিনি জানান, ডায়রিয়া, কলেরাসহ পানি ও বায়ুদূষণ জনিত রোগ ঘরে ঘরে আর এর জন্য দায়ী মূলত অস্বাস্থ্যকর পরিবেশ ও পানযোগ্য খাবার পানির অভাব।

 

 

কেএসএইচ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর