আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ইসরাইলের

আপডেট : ২২ মে ২০২৪, ০৪:১৮ পিএম

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের স্বীকৃতির ঘোষণার পর দেশগুলো থেকে ইসরাইলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরাইলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘আজকের সিদ্ধান্ত ফিলিস্তিনিদের এবং বিশ্বের কাছে একটি বার্তা পাঠায়: সন্ত্রাসবাদ মূল্য দেয়।’

তিনি বলেন, এই স্বীকৃতি গাজায় বন্দী ইসরাইলের জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং ‘হামাস ও ইরানের জিহাদিদের পুরস্কৃত করে’ যুদ্ধবিরতির সম্ভাবনা কম করে তোলে।

তিনি আরও বলেন, ‘যারা তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করছে তাদের সামনে ইসরাইল চুপ করে থাকবে না।’

এমন একসময় এই ঘোষণা এলো যখন ইসরাইলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে হামলা চালিয়েছে এবং সাহায্যের প্রবাহকে তীব্রভাবে সীমিত করে অবরুদ্ধ গাজা ছিটমহলে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়েছে।

এদিকে, দেশগুলো থেকে নিজেদের দূত প্রত্যাহারের পাশাপাশি আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ের ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতদের একটি ‘তিরস্কারমূলক কথোপকথনে’ তলব করছে তেল আবিব। হাজির হয়ে তাদের ৭ অক্টোবর ইসরাইলি নারী সৈন্যদের অপহরণের ভিডিওটি দেখানো হবে বলে জানায় ইসরাইলি পররাষ্ট্র দপ্তর ।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এ স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য দেশকে তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফায় এক বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেছেন, এই সিদ্ধান্ত ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে’ প্রতিষ্ঠা করবে এবং ইসরাইলের সাথে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করবে।

ফিলিস্তিনিদের প্রধান প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কার্যনির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল-শেখ এ খবরকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ‘এ অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির পথ’।

 

একাত্তর/জো
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর