মক্কা থেকে তিন লাখ অনিবন্ধিত হজযাত্রী সরালো সৌদি

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:৪০ পিএম

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে মক্কা থেকে তিন লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে। শনিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসলামের পাঁচ স্তম্ভের একটি এই বার্ষিক হজ। প্রতি বছর হজ অনুষ্ঠানের সময় ভিড় ব্যবস্থাপনা একটি প্রধান উদ্বেগের বিষয়। সৌদির সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে এক লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশিকে সরিয়ে নেয়া হয়েছে। এসব বিদেশি নাগরিক হজ পালনের জন্য প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরবে এসেছেন।

এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও এক লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে আটক করেছে, যারা সেখানে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিটও নেই।

এবার ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চারদিন ধরে ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক সম্পন্ন হবে হজের আচার-অনুষ্ঠান।

হজ পালনের জন্য অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে না এসেই বিকল্পভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে হজের মৌসুমে।

এদিকে, মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক এক্স পোস্টে জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

 

একাত্তর/জো
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর