লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল 

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে আকাশপথে হামলার পর এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের মধ্যে এবার লেবাননে স্থল অভিযান শুরু হলো। সীমান্ত এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলা হামলা এবং গোলাবর্ষণের পর এই অভিযান শুরু হয়। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তাদের সেনারা ইসরাইলে প্রবেশ করেছে। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট ও সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভেদী স্থল হামলা শুরু করেছে। এ হামলায় সীমান্তের কাছে অবস্থিত ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য হুমকি হয়ে থাকা বেশ কিছু লেবাননি গ্রামকে টার্গেট করা হয়েছে।

স্থল অভিযান শুরুর পর ছবি প্রকাশ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এখন লেবাননের রাজধানী বৈরুতের প্রথম ছবি দেখতে পাচ্ছি। কয়েকঘণ্টা আগেই ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে। 

ওই ছবিতে লেবাননের আকাশ ধোয়ায় আচ্ছন্ন দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে হামলা শিকার এলাকা থেকে প্রচুর ধোয়া উড়তে দেখা যাচ্ছে। এছাড়া নারী ও শিশুদের রাস্তার ওপর আশ্রয় নিয়ে থাকতে দেখা গেছে। 

বিবিসি লিখেছে, এর আগে দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের হামলার পর বৈরুতের ওপরে ধোঁয়ার বড় ঢেউ উঠতে দেখা যায়।

এদিকে, লেবানন থেকে কিছু বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া অব্যাহত থাকায় বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে আশ্রয় নিতে শুরু করেছে।

আরবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর