কাতারের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার জানিয়েছে যে, তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে এবং এর অংশ হিসেবে তারা কাতারে অবস্থিত একটি কৌশলগত মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস এবং ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে আঘাত হেনেছে। খবর প্রেস টিভির।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে কিছু উপগ্রহ ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে কাতারের আল উদেদ সামরিক ঘাঁটিতে অবস্থিত একটি অত্যাধুনিক কৌশলগত রাডার ধ্বংসের দৃশ্য দেখা গেছে।


বিবৃতিতে আইআরজিসি জানায়, কাতারে অবস্থিত রাডারটি একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ ছিল, যা বুধবার স্থানীয় সময় ভোর পৌনে চারটায় পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্যমতে, রাডারটির উত্তর অংশ আগের দিনগুলোতেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেটি সচল ছিল। আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ অভিযানের পর এটি এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। এর আগে সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অবস্থিত দুটি 'থাড' রাডার সিস্টেমকেও লক্ষ্যবস্তু করেছিল।

আলাদা এক ঘোষণায় আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী ভারত মহাসাগরে ইরান উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হামলা চালিয়েছে। জাহাজটি তখন একটি মার্কিন সরবরাহকারী নৌযান থেকে জ্বালানি সংগ্রহ করছিল।

বিবৃতিতে বলা হয়, 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর অংশ হিসেবে কদর-৩৮০ এবং তালাইয়িহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই জাহাজটিতে আঘাত হানা হয়। আইআরজিসির দাবি, এই হামলায় দুটি জাহাজের ডেকজুড়ে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়ায় সমুদ্রের আকাশ কালো হয়ে যায়।


অন্য এক বিবৃতিতে আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক কর্মকাণ্ডের পরিণাম হবে অত্র এলাকার সব সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর পতন। তারা আরও দাবি করেছে, আমেরিকার মিত্র দেশগুলো এখন মরিয়া হয়ে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজছে।

পারস্য উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনাগুলোকে যুক্তরাষ্ট্র তাদের হামলার ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও আইআরজিসি সতর্ক করেছে। তারা জানিয়েছে, এ ধরনের সব কর্মকাণ্ড তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর