যুদ্ধ থামানোর তিনটি শর্ত দিলো তেহরান

রাশিয়া ও পাকিস্তানের দূতিয়ালি

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশ যখন গোলা আর মিসাইলের ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক তখনই যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটন ও তেল আবিবের সামনে তিন দফা শর্ত ছুড়ে দিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ‘ন্যায়সঙ্গত অধিকার’ স্বীকৃত না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। তিন শর্তেও কোন আপস হবে না।

রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধের অবসানে তিনটি মূল বিষয়ের ওপর জোর দিয়েছেন। প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অধিকারগুলো বিশ্বমঞ্চে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, এই যুদ্ধে ইরানের যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তৃতীয়ত, ভবিষ্যতে আর কোনোদিন ইরানের ওপর হামলা হবে না, এমন শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান করতে হবে।

প্রেসিডেন্ট যখন শান্তির শর্ত দিচ্ছেন, ঠিক তখনই সামরিক বাহিনী থেকে এল এক বিধ্বংসী হুঁশিয়ারি। সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি সরাসরি জানিয়েছেন, পারস্য উপসাগরের কোনো বন্দর বা অর্থনৈতিক কেন্দ্র এখন আর ইরানের নাগালের বাইরে নেই।

ছবি: সংগৃহীত
তিনি বলেন, যদি আমাদের বন্দরে হামলা হয়, তবে এই অঞ্চলের প্রতিটি বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমরা এ পর্যন্ত যা করেছি, তার চেয়েও অনেক বেশি ভয়াবহ অভিযান চালানো হবে। তিনি আরও দাবি করেন, আঞ্চলিক দেশগুলোর উচিত তাদের মাটি থেকে দ্রুত মার্কিনিদের বহিষ্কার করা।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে স্বীকার করেছেন যে, মুহুর্মুহু বোমাবর্ষণ চললেও ইরানের ধর্মীয় সরকারের পতন হওয়ার কোনো নিশ্চিত সম্ভাবনা তারা দেখছেন না। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও, ইসরাইলের গোয়েন্দা তথ্য বলছে ওয়াশিংটন এখনই এই সংঘাত থামানোর কোনো নির্দেশ দেবে না।

আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে সাধারণ ইরানিদের মধ্যে ক্ষোভ থাকলেও, ক্ষেপণাস্ত্র হামলা আর সরকারি বাহিনীর কঠোর দমনের ভয়ে কেউ রাজপথে নামার সাহস পাচ্ছে না।


যদিও ইরান যুদ্ধের ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ ক্রমেই ফিকে হয়ে আসছে। কঠোর নিষেধাজ্ঞা আর অর্থনীতির ধস ইরানি জনগণকে এক অন্ধকার সুড়ঙ্গে ঠেলে দিয়েছে। জানুয়ারির বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যু আর বর্তমান যুদ্ধাবস্থা, সব মিলিয়ে ইরান এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।

পেজেশকিয়ানের এই শর্তগুলো কি ট্রাম্প প্রশাসন মেনে নেবে, না কি একে ইরানের ‘দুর্বলতা’ হিসেবে দেখে আক্রমণের তীব্রতা আরও বাড়ানো হবে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক দিনের রণকৌশলে।

তথ্যসূত্র: এনডিটিভি ও তাসনিম নিউজ

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর