আরাগচি-গালিবাফকে যে কারণে পাহারা দিলো পাক যুদ্ধবিমান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অমীমাংসিত শান্তি আলোচনা শেষে ইরানি প্রতিনিধিদের আকাশপথে নিরাপত্তা দিয়ে তেহরানে পৌঁছে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ইসরাইলি হামলার আশঙ্কায় ইরানি প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করার পর, পাকিস্তান এই বিশাল নিরাপত্তা অভিযান পরিচালনা করে বলে রয়টার্সকে জানিয়েছে তিনটি সংশ্লিষ্ট সূত্র।

অভিযান সম্পর্কে অবগত দুই পাকিস্তানি সূত্র জানায়, প্রতিনিধি দলটির নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রায় দুই ডজন যুদ্ধবিমান এবং আকাশপথে নজরদারির জন্য ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ মোতায়েন করেছিল। একটি সূত্র জানায়, ইরান চাইলে পরবর্তী দফার আলোচনার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা দেয়া হবে; অন্যথায় পাকিস্তানি বিমানগুলো তাদের শুধু নিজেদের আকাশসীমায় স্বাগত জানাবে।


‘তারা লক্ষ্যবস্তু হতে পারে’

তেহরানের পক্ষ থেকে ব্রিফ করা একজন আঞ্চলিক কূটনীতিক জানান, ইরানি প্রতিনিধিরা যখন তাঁদের প্রাণের ওপর ‘কাল্পনিক’ হুমকির কথা তোলেন, তখন পাকিস্তান নিজ থেকেই এই পাহারার বিষয়ে জোর দেয়। আকাশপথে এই নিরাপত্তা পাহারার বিষয়টি এর আগে কখনও জনসমক্ষে আসেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়, জেনেভায় ইরানের স্থায়ী মিশন কিংবা পাকিস্তানের সামরিক বাহিনী এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইসলামাবাদে মার্কিন দূতাবাসও এ বিষয়ে নীরব রয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানিরা বেশ সতর্ক হয়ে পড়েছিল। তাদের সন্দেহ ছিল যে তাদের ওপর হামলা হতে পারে।

সূত্রটি আরও যোগ করে, পাইলটদের দৃষ্টিতে এটি ছিল একটি বিশাল অপারেশনাল মিশন। আলোচনার জন্য আসা একটি প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্ব নেওয়া এবং তাদের আকাশপথে সুরক্ষা দেওয়ার অর্থ হলো যে কোনো হুমকি মোকাবিলায় শক্তিশালী যুদ্ধবিমান প্রস্তুত রাখা।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। একটি সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো ইরানি প্রতিনিধিদের তেহরান পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিল।


ইসরাইলের লক্ষ্যবস্তুর তালিকা

নিরাপত্তা সূত্রগুলোর মতে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আসা ইরানি প্রতিনিধি দলটি এই বিশেষ নিরাপত্তার অনুরোধ জানিয়েছিল, যা সাধারণ প্রটোকলের বাইরে। গালিবাফ নিজে একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং সনদপ্রাপ্ত পাইলট।

আঞ্চলিক কূটনীতিকের মতে, ইসরাইল যাতে বিমানটিতে হামলা না করে, সে বিষয়ে পাকিস্তান সরাসরি ওয়াশিংটনকে হস্তক্ষেপ করতে বলেছিল। কারণ, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য ইরানে এদের মতো শীর্ষ নেতা খুব কমই অবশিষ্ট আছেন।

উল্লেখ্য, গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নেতাদের ইঙ্গিত করে বলেছিলেন, সন্ত্রাসী সংগঠনের কোনো নেতার জীবনের বিমা আমি করব না। অন্যদিকে, গত সপ্তাহে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে... আমি তা চাই না, তবে সম্ভবত সেটিই ঘটতে যাচ্ছে।

তবে আশার কথা হলো, ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন যে এই যুদ্ধ "খুব শীঘ্রই শেষ হওয়া উচিত" এবং চলতি সপ্তাহান্তেই ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর