কোন বাধা ছাড়াই হরমুজ পার হলো রুশ প্রমোদতরী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার কঠোর অবরোধ জারি থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সেই মর্দাসোভের মালিকানাধীন একটি বিলাসবহুল সুপারইয়ট সেই পথ সফলভাবে অতিক্রম করেছে। ‘নর্ড’ নামের ৪৬৫ ফুট দীর্ঘ এই প্রমোদতরিটি গত শুক্রবার রাতে দুবাই থেকে যাত্রা শুরু করে এবং রোববার সকালে ওমানের রাজধানী মাস্কাটের আল মৌজ মেরিনায় পৌঁছায়।


বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার কারণে এই নৌপথটি কার্যত স্থবির হয়ে আছে এবং সাধারণ বেসরকারি জাহাজগুলো এই এলাকা এড়িয়ে চলছে।

এমন পরিস্থিতিতে মর্দাসোভের ইয়টটি কোনো বাধা ছাড়াই প্রণালীটি অতিক্রম করাকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় ৫০ কোটি ডলার মূল্যের এই ইয়টটিতে সুইমিং পুল, সাবমেরিন এবং হেলিপ্যাডসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

X 35
ইয়টটির এই নিরাপদ যাতায়াত এমন এক সময়ে ঘটল যখন তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুতিন মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। আরাগচিও রাশিয়ার সঙ্গে এই সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে অভিহিত করে মস্কোর সংহতির প্রতি কৃতজ্ঞতা জানান।

মর্দাসোভ রাশিয়ার বৃহত্তম ইস্পাত ও খনি কোম্পানি ‘সেভারস্টাল’-এর চেয়ারম্যান এবং ফোর্বসের তথ্যমতে প্রায় ৩৭ বিলিয়ন ডলারের মালিক। ২০২২ সালে ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ইয়টটি আনুষ্ঠানিকভাবে তাঁর স্ত্রীর নামে নিবন্ধিত, তবুও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে এটি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছিল। এর আগে হংকং এবং মালদ্বীপও পশ্চিমা দেশগুলোর অনুরোধ সত্ত্বেও ইয়টটি আটকে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।


হরমুজ প্রণালীতে ইরানের এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০৯ ডলারে পৌঁছেছে। দীর্ঘস্থায়ী শান্তি আলোচনা স্থবির হয়ে থাকলেও ইরান এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে তার কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে ‘নর্ড’ যখন হরমুজ প্রণালী অতিক্রম করছিল, তখন মর্দাসোভ নিজে সেটিতে অবস্থান করছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্র: বিবিসি

আরবিএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর