আমেরিকার সঙ্গে চুক্তির কাছাকাছিও পৌঁছাতে পারেনি ইরান

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সঙ্গে তেহরান এখনও কোনো স্থায়ী চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

শুক্রবার, এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনা বা প্রক্রিয়াটি চলমান রয়েছে। তবে আমি আগেও বলেছি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতবিরোধ এতটাই গভীর ও বিস্তৃত যে তা রাতারাতি মেটানো সম্ভব নয়; বিশেষ করে গত দুই-তিন মাসে তারা যে ধরনের অপরাধ ঘটিয়েছে, তার পর দূরত্ব আরও বেড়েছে।

কূটনীতি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং উভয় পক্ষই নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনার পথ সুগম করতে মধ্যস্থতা জোরদার করেছে ইসলামাবাদ।

এই শান্তি প্রচেষ্টার অংশ হিসেবেই শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান। এর আগে গত এপ্রিলের শুরুতে চিরবৈরী এই দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে বড় ভূমিকা রেখেছিল পাকিস্তান।

পরবর্তীতে এপ্রিলের মাঝামাঝিতে ইসলামাবাদের মাটিতেই মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে মার্কিন প্রতিনিধিদলের অতিরিক্ত দাবি ও দফায় দফায় শর্ত পরিবর্তনের কারণে সেই আলোচনা শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।

ইসমাইল বাঘাই জানান, বর্তমানে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি নয়, বরং লেবাননসহ সব ফ্রন্টে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ বন্ধ করা। তিনি স্পষ্ট করে বলেন, এই পর্যায়ে পারমাণবিক ইস্যুগুলোর বিবরণ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা নেই।

এই মুহূর্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে পারমাণবিক বিষয়ের চেয়েও অন্যান্য আঞ্চলিক সংকটগুলো বেশি গুরুত্ব পাচ্ছে বলে উল্লেখ করেন এই ইরানি কূটনীতিক। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’র বর্তমান পরিস্থিতি, ইরানের ওপর ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া অবৈধ নৌ-অবরোধ এবং এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল লক্ষ্য করে আমেরিকার অনাকাঙ্ক্ষিত সামরিক হামলা ও উসকানির বিষয়গুলোই এখন আলোচনার টেবিলে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।

তথ্যসূত্র: ফারস এজেন্সি

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর