রিয়াদে বিমান হামলার সতর্কবার্তার পরপরই বিকট শব্দ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদজুড়ে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ‘শত্রুভাবাপন্ন বিমান হামলার আশঙ্কার’ বার্তা পেয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর হাত রয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি সামরিক জোট জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে আকাশে ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বিস্ফোরণের আগে রিয়াদ অঞ্চলে হুতিদের একটি ড্রোনও আকাশে শনাক্ত ও ধ্বংস করা হয়। এ ছাড়া ইয়েমেনের সীমান্তবর্তী খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোঁড়া একটি ক্রুজ মিসাইলও ধ্বংস করেছে যৌথ বাহিনী।

বিস্ফোরণ ও সতর্কবার্তার পরপরই সার্বিক নিরাপত্তা বিবেচনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি ভ্রমণ নির্দেশিকা জারি করে জানায়, রোববার থেকেই টার্মিনাল ১ এবং ২ থেকে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

ইরানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই সৌদিতে এই হামলার ঘটনা ঘটল। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের উন্নত ধরনের হামলা চালানোর চক্রান্ত, সেনাবহর পুনর্গঠন এবং নৌ-প্রস্তুতির খবর আসায় আবারও পুরো অঞ্চলে বড় সংঘাতের শঙ্কা তীব্র হয়ে উঠেছে।

তথ্যসূত্রধ গালফ নিউজ

একাত্তর/এআরএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই বিমানবন্দরসহ সৌদির বেশ কয়েকটি...
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও, তার ধ্বংসাবশেষ বা শার্পনেল আছড়ে পড়েছে ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান...
আকাশপথে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় পবিত্র মক্কা নগরী ও জেদ্দাসহ দেশের পশ্চিমাঞ্চলীয় চার প্রধান শহরে আকস্মিক জরুরি বিপদ সংকেত জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। তবে জরুরি...
সৌদি আরবে আশঙ্কাজনক ও নজিরবিহীন হারে বৃদ্ধি পেয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (১...
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় আলাদা দুটি স্থানে গুলিবিদ্ধ হয়ে অন্তত দুইজন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দিনে ও রাতে ঘটা এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী...
ভোতেনদী ও ভোতেকোশির ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো সাময়িকভাবে থমকে গিয়েছিলো। সেই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতীয়...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে দুই হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর