বিধ্বস্ত জনপদে নিহত বেড়ে ১৬৪, ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধানে উদ্ধারকারীরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

ভেনেজুয়েলার ইতিহাসে গত এক শতাব্দীর অন্যতম শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির জনজীবন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। তবে লা গুয়ারার মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


বুধবার সন্ধ্যায় মোন রন শহরের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চলেও এর কম্পন অনুভূত হয়েছে। কারাকাসের ব্যস্ত শহরগুলোতে বহুতল ভবনগুলো প্রবলভাবে কাঁপতে থাকলে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। অনেক ভবনের দেয়াল ধসে পড়ার দৃশ্য এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার করুণ চিত্র উঠে এসেছে টেলিভিশনের পর্দায়।



ধ্বংসস্তূপ থেকে প্রাণের স্পন্দন:
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়ারাকে 'বিপর্যয় এলাকা' হিসেবে ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, লা গুয়ারার ধ্বংসস্তূপ থেকে ধুলোবালি মাখা তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে অনেক এলাকাতেই বড় বড় অট্টালিকা ধসে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কারাকাসের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সাবওয়ে ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো মানুষকে আপাতত নিরাপদ স্থানে থাকার এবং বাড়িঘর পরীক্ষা না করে ভেতরে না ঢোকার পরামর্শ দিয়েছেন।



জরুরি অবস্থা ও আন্তর্জাতিক সহায়তা:
পরিস্থিতি সামাল দিতে রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বেসরকারি খাতের কাছে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার কাজে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের আলোচনা চলছে।

এই চরম বিপদের মুহূর্তে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, তারা অবিলম্বে উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা পাঠাচ্ছেন। কাতার, মেক্সিকো, এল সালভাদর ও ইকুয়েডর থেকেও উদ্ধারকর্মী ও মানবিক ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এক বার্তায় ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, শক্ত থাকো ভেনেজুয়েলা, আমাদের প্রার্থনা তোমাদের সঙ্গে আছে।



ভূমিকম্পের ঝুঁকি ও পরবর্তী পরিস্থিতি:
ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় প্লেটের সংযোগস্থলে হওয়ায় সেখানে ভূমিকম্প তুলনামূলক কম হলেও এবারের কম্পন ছিল নজিরবিহীন। এখন পর্যন্ত অন্তত ৩০টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে। দুর্গত মানুষের জন্য আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতীয় প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কোনো প্রাণ বেঁচে আছে কি না, তা জানতে উদ্ধারকর্মীরা এখনো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বজন হারানো মানুষ আর ঘরবাড়ি হারানো আর্তনাদ এখন ভেনেজুয়েলার প্রতিটি কোণে।

তথ্যসূত্র: সিএনএন-রয়টার্স-আল জাজিরা-এনডিটিভি

এআরএস
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হেনেছে অত্যন্ত শক্তিশালী জোড়া ভূমিকম্প। রিখটার স্কেলে এর একটির মাত্রা ছিলো সাত দশমিক দুই এবং অন্যটির সাত দশমিক পাঁচ। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর এই দুটি...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
দীর্ঘ ৯৮১ দিনের নির্বাসন শেষে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন কেবল একটি ম্যাচ খেলা ছিল না, ছিল এক অদম্য লড়াইয়ের জয়গান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ৭৬ মিনিটে যখন তিনি...
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
এবারের বিশ্বকাপ ফুটবল ইকুয়েডরের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরুতে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানো দল হিসেবে যাদের ঘিরে বাজি ধরেছিলেন ফুটবলপ্রেমীরা, সেই ইকুয়েডর এখন বিদায়ের...
ফুটবল মাঠে গোল করা বা আটকানো সব সময়ই খেলোয়াড়দের কৌশলের ওপর নির্ভর করে, কিন্তু ঘানার বিখ্যাত ‘উইচ ডক্টর’ নানা কোয়াকু বোনসামের দাবি অনুযায়ী, সব কিছুর পেছনে রয়েছে আধ্যাত্মিক শক্তি! সম্প্রতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর