ইরানের প্রতিশোধের আগুনে ধ্বংস মার্কিন যুদ্ধবিমান

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের মা-বাবা ও তাঁদের দুই বছর বয়সী শিশু সন্তানসহ তিন জন নিহত হয়েছেন। হরমোজগান প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর আহমেদ নাফিসি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, কেশম শহরের চাহ তাঙ্গু এলাকার ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার পরপরই পরিবারটির অন্য দুই সন্তানকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইআরআইবি’র এক প্রতিবেদনে জানানো হয়, নিহত বাবা পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন এবং যে এলাকায় হামলাটি চালানো হয়েছে তা মূলত শ্রমজীবী মানুষের আবাসিক এলাকা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা তাদের সামরিক ঘাঁটিতে আগের দিন চালানো ইরানি হামলার জবাবেই এই শক্তিশালী প্রতিশোধমূলক আঘাত হানা হয়েছে। এই বোমাবর্ষণে কেশম দ্বীপ ছাড়াও পারস্য উপসাগরের বুশেহর প্রদেশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।


জর্ডানে এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি:
কেশম দ্বীপে এই রক্তক্ষয়ী মার্কিন হামলার পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। এর পাল্টা জবাবে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত ‘আল-আজরাক’ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের দাবি অনুযায়ী, মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও রানওয়ে লক্ষ্য করে এই রকেট ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি দামি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও ৩টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই হামলায় একাধিক মার্কিন সামরিক কর্মকর্তা এবং কারিগরি কর্মীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে আধা-সামরিক এই বাহিনীটি।

তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ৫টি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে।


কুয়েতে ড্রোন হ্যাঙ্গার উড়িয়ে দেয়ার দাবি:
জর্ডানের পাশাপাশি কুয়েতে অবস্থিত ‘আলী আল সালিম’ বিমান ঘাঁটিতেও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য সংরক্ষিত ওই ঘাঁটির ২টি ড্রোন হ্যাঙ্গার এবং একটি বিশাল ফুয়েল ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে কুয়েত সরকার বা মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই ঘাঁটি ধ্বংসের বিষয়ে এখনো কোনো স্পষ্ট মন্তব্য বা সত্যতা নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একের পর এক আকাশপথে বিমান ও রকেট হামলার মাধ্যমে দুই দেশের চলমান এই ছায়াযুদ্ধ এখন সরাসরি এক পূর্ণাঙ্গ সংঘাতের দিকে মোড় নিচ্ছে।

তথ্যসূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি

এআরএস
সাময়িক বিরতি কাটিয়ে মধ্যপ্রাচ্যের বারুদ আবার দাউদাউ করে জ্বলে উঠল! মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের ওপর এক ঘণ্টার এক বিধ্বংসী ‘ভারী বিমান হামলা’ শেষ...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর সামরিক পদক্ষেপের নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কঠিন...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর