হরমুজ নিয়ন্ত্রণে ওমানের পরিকল্পনায় প্রতিবেশীদের সমর্থন

ঐচ্ছিক ফি নেবে ইরান

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে 'ঐচ্ছিক ফি' সংগ্রহের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে ইতোমধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) অন্যান্য দেশগুলোর সম্মতি মিলেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে একটি কূটনৈতিক সূত্র।

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিচালিত হতো। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল যৌথ হামলার পর ইরান এই নৌপথটি কার্যত তাদের নিজেদের জাহাজ ছাড়া বাকিদের জন্য বন্ধ করে দেয়।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রণালীটি আংশিক খোলার বিষয়ে চুক্তি হলেও, জুলাইয়ের শুরুতে ইরান অননুমোদিত চ্যানেলে চলাচলের অভিযোগে জাহাজে গুলিবর্ষণ করলে সমঝোতাটি ভেঙে পড়ে।


ইরান মূলত ওমানের সাথে যৌথভাবে এই প্রণালী পরিচালনা করা এবং ব্যবহারকারী জাহাজগুলোর ওপর সার্ভিস ফি আরোপের দাবি জানিয়ে আসছিল। অন্যদিকে ওয়াশিংটনের দাবি ছিল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়া, যেখানে কোনো ফি ছাড়াই বিনামূল্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারত।

আন্তর্জাতিক আইন উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র বিষয়টিকে অবৈধ বললেও ওমানের নতুন প্রস্তাবে এটি পুরোপুরি ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ হিসেবে থাকবে না, বরং এটি একটি স্বেচ্ছাসেবী বা ঐচ্ছিক তহবিল হিসেবে কাজ করবে। প্রণালীটিতে নাবিকদের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য মালাক্কা প্রণালীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রচলিত মডেল অনুসরণ করার পরিকল্পনা করা হয়েছে।

এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ওমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।


ট্রাম্পের বিমান হামলা স্থগিত ও যুদ্ধের গতিপ্রকৃতি:
মার্কিন সামরিক উপদেষ্টাদের পরামর্শে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে টানা ১৩ রাতের বোমাবর্ষণ অভিযান হঠাৎ স্থগিত করেছেন। এই বিমান হামলায় দক্ষিণ ইরানের বেশ কয়েকটি ব্রিজ, টানেল ও সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের পাশাপাশি অনেক মানুষের প্রাণহানি ঘটে। বিপরীতে, ইরান প্রতিবেশী দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে চারজন মার্কিন সেনাকে হত্যা করে এবং উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোতে ড্রোন হামলা চালায়।

ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে তারা আবার হামলা শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো আলোচনার উদ্যোগ নেওয়ার কথা অস্বীকার করেছে এবং পূর্ববর্তী চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে। এছাড়া লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালানো থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিরত রাখার ক্ষেত্রেও ট্রাম্পের ওপর চাপ রয়েছে।

তেলের বাজারে স্বস্তি: যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ বন্ধের ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। মঙ্গলবারও সেই নিম্নমুখী ধারা অব্যাহত ছিল, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ২.৫ শতাংশ কমে প্রায় ৮৬ ডলারে নেমে এসেছে। আগস্টের শেষের দিকে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও সার্বিক অচলাবস্থা নিরসনে একটি স্থায়ী চুক্তির সম্ভাবনা নিয়ে এখনো আলোচনা চলছে।

তথ্যসূত্র: রয়টার্স

এআরএস
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দুই সপ্তাহের ভারী বিমান হামলা আকস্মিকভাবে স্থগিত করার মাত্র দুদিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সৌদি আরব, জর্ডান এবং উত্তর ইরাকে...
যুক্তরাষ্ট্র ইসলামাবাদে হওয়া সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর ইরানের চালানো নাসর-২ অভিযানে দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।  
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫১২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত এবং বহুপ্রতিক্ষিত খবরের গুঞ্জন অবশেষে সত্যি হলো, ফ্রান্স ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ৫৪ বছর...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর