পাকিস্তানে শান্তি সমাবেশে ‌‘আত্মঘাতী’ বিস্ফোরণ, নিহত ১৩

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৬ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। 

রোববার (২ আগস্ট) উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত জেলায় একটি ‘শান্তি সমাবেশ’ চলাকালে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে বিস্ফোরণ-পরবর্তী ধ্বংসযজ্ঞের ভয়াবহ দৃশ্য দেখা গেছে।

ভারতের আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে এটিকে একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’ এই সমাবেশের আয়োজন করেছিলো। সম্প্রতি সোয়াত জেলা ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় সেখানে শান্তির দাবিতে ও সহিংসতা বিরোধী নানা স্লোগান দিয়ে প্ল্যাকার্ড হাতে অংশ নেন বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

সমাবেশ চলাকালেই অতর্কিতে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি করান।  ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকা কর্ডন করে ঘিরে রাখেন। হামলায় জড়িতদের চিহ্নিত করতে এবং এলাকাটি নিরাপদ করতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

একাত্তর/এসি
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর