হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন শর্ত পূরণ করলে মাত্র সাত দিনে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়ার বিষয়ে যখন ইরান এক সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছে, ঠিক তখনই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ হিসেবে চিহ্নিত একটি বিতর্কিত মানচিত্র পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের মার্কিন মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই পোস্ট মধ্যপ্রাচ্যের চলমান কূটনীতিতে নতুন বিতর্ক ও উত্তাপ ছড়িয়ে দিয়েছে।


এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনা শেষে নিউইয়র্ক থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘে দেয়া ভাষণে ট্রাম্পের ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার কঠোর হুমকির তীব্র প্রতিবাদ জানালেও, আলোচনার টেবিল একেবারে বন্ধ করে দেননি তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিউইয়র্কে সাংবাদিকদের স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের কড়াকড়ি ও বন্দর অবরোধ তুলে নেয়, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করে এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি মেনে নেয়, তবে সাত দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী খুলে দিতে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত।

কূটনৈতিক এই টানাটানির মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রগুলো রণক্ষেত্রে পরিণত হয়েছে। সৌদি আরবের সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করে দিয়েছেন।


দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। উপসাগরীয় দেশগুলোর জোট 'জিসিসি' হুথিদের এই ধারাবাহিক হামলাকে আঞ্চলিক নিরাপত্তার ওপর চরম হুমকি হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও এর চরম নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে পড়া ইরানের বিমান সংস্থাগুলোর ওপর থেকে ছাড় পেতে ওয়াশিংটনের সাথে জরুরি যোগাযোগ শুরু করেছে ইরাক।

ধর্মীয় তীর্থযাত্রা, চিকিৎসা ও শিক্ষার মতো মানবিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে কিছু বিমানবন্দরকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখার জন্য অনুরোধ জানিয়েছে বাগদাদ। অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রা কঠিন করে তুলছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

জর্ডান উপত্যকায় ফিলিস্তিনি গ্রামের পানির পাইপ কেটে নিজেদের পুলে সংযোগ দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে প্রাকৃতিক পানির উৎসগুলো দখল করে নিচ্ছে তারা। কূটনৈতিক টানাপোড়েন আর সামরিক সংঘাতের এই যুগপৎ আগুনে দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

তথ্যসূত্র: এপি

একাত্তর/এআরএস
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহেই দেশজুড়ে বিশাল সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 'পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ' উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশটির...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর