প্রতিবেশী দেশে নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে চীন!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে চীন। উপগ্রহ চিত্রে দেখা গেছে, গত এক বছরে এককালের ফসলি জমি ও মেঠো পথ রূপ নিয়েছে বিশালাকার পাকা রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং নতুন নতুন সামরিক স্থাপনায়।

গত মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ‘চীন-লাওস জয়েন্ট সাপোর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার’ এবং ‘চীন-লাওস ফ্রেন্ডশিপ এভিয়েশন একাডেমি’ এখন পুরোপুরি কার্যকর রয়েছে। বিশ্লেষকদের মতে, জিবুতি ও কম্বোডিয়ার পর এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রথম পূর্ণাঙ্গ লজিস্টিক ও প্রশিক্ষণ ঘাঁটি হতে যাচ্ছে, যা এই অঞ্চলে চীনের ভৌগোলিক ও কৌশলগত শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।


ঐতিহাসিক পরিবর্তন ও পরিকাঠামো উন্নয়ন:  
যে এলাকাটিতে চীন তাদের নতুন ঘাঁটি নির্মাণ করেছে, নথিপত্র অনুযায়ী ১৯৬০ ও ৭০-এর দশকে ভিয়েতনাম ও কম্বোডিয়া যুদ্ধের সময় তা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি মেঠো এয়ারস্ট্রিপ ছিল।

তবে ২০১৫ সালের শেষদিক থেকে শুরু করে সম্প্রতি প্রকাশিত বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, মেঠো পথটি এখন আন্তর্জাতিক মানের আধুনিক সামরিক রানওয়ে এবং সুপরিসর হ্যাঙ্গারে পরিণত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই স্থাপনাটি মূলত বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে এবং এটি কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নির্দেশিত নয়।

তবে লাওসের মতো একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশে চীনের দীর্ঘমেয়াদী সামরিক অবস্থানকে ভিন্ন চোখে দেখছেন সাবিশ্লেষকরা। সিঙ্গাপুরের এস. রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের নিরাপত্তা বিষয়ক গবেষক কলিন কোহ সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন, কম্বোডিয়ার রিম নৌঘাঁটির চেয়ে লাওসের এই ঘাঁটিটি আফ্রিকার জিবুতিতে অবস্থিত চীনের পূর্ণাঙ্গ ঘাঁটির সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ।


লাওসের সাথে সামরিক সম্পর্ক ও আঞ্চলিক ভারসাম্য:
একদলীয় কমিউনিস্ট শাসিত দেশ লাওসের সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট এবং তারা মূলত চীন ও রাশিয়ার তৈরি বিমানের ওপর নির্ভরশীল। আগে লাওসের সৈন্যদের উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য চীন, ভিয়েতনাম বা রাশিয়ায় যেতে হতো, তবে এখন তারা নিজ দেশের মাটিতেই চীনের সহায়তায় উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে।

লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসৌলিথ জুন মাসে বেইজিং সফরে গেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে জাতীয় প্রতিরক্ষাসহ কৌশলগত সংলাপ জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক রাচেল ভ্যান্ডেনব্রিংক জানান, চীনের নিজস্ব ইউনান প্রদেশ থেকে সামরিক শক্তি প্রদর্শন সহজ হলেও, লাওসে এই ধরনের স্থায়ী ঘাটি নির্মাণের মূল লক্ষ্য হলো লাও সশস্ত্র বাহিনীর সাথে চীনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি স্থায়ী সামরিক নেটওয়ার্ক গড়ে তোলা।


যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের নজরদারি:
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে চীনের সামরিক ঘাঁটি সম্প্রসারণের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। মার্কিন পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বিশ্বজুড়ে চীনের ২২টি সম্ভাব্য সামরিক স্থাপনার কথা উল্লেখ করা হলেও সেই তালিকায় লাওসের নাম ছিল না। ফলে হুট করে এই ঘাঁটির উন্মোচনে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা কিছুটা চমকিত।

লাওসের প্রতিবেশী দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্র থাইল্যান্ড জানিয়েছে, সার্বভৌম দেশ হিসেবে লাওস কার সাথে সামরিক অংশীদারিত্ব করবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও থাইল্যান্ড সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ স্প্রাটলি ও পারাসেল দ্বীপে সামরিক রানওয়ে ও নজরদারি ব্যবস্থা বসানোর পর, লাওসে চীনের এই নতুন লজিস্টিক কেন্দ্র মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক প্রভাবকে টেক্কা দেওয়ার এক নতুন বার্তা দিচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর