ককপিটে কুঠারের আঘাতে পাইলটকে হত্যাচেষ্টা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী ও ক্রু বোঝাই পুরো উড়োজাহাজটিকে ক্র্যাশ করিয়ে এক ভয়াবহ ‘সন্ত্রাসী হামলা’ চালানোই ছিল তার মূল লক্ষ্য! তবে পাইলট, যাত্রী ও কেবিন ক্রুদের অসম সাহসিকতায় ভেস্তে গেছে সেই আত্মঘাতী চক্রান্ত। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি শনিবার নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্তে এটিকে একটি প্রত্যক্ষ ‘সন্ত্রাসী হামলা’ হিসেবেই শনাক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য মতে, অভিযুক্ত ওই সহকারী পাইলটের নাম হামাম আল-হামামি, যিনি ওমানের নাগরিক। বিমানে জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য ককপিটে রাখা ‘ক্র্যাশ এক্স’ বা কুঠার দিয়ে তিনি মূল ক্যাপ্টেনের ওপর হঠাৎ হামলা চালান এবং বিমানটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার চেষ্টা করেন।


ফ্লাইটর্যাডার২৪-এর তথ্য অনুযায়ী, ঘটনার সময় সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে একলফে ১৬,৬২৫ ফুট নিচে নেমে আসে! মধ্যআকাশে মৃত্যুভীতি চেপে বসলেও বিমানে থাকা যাত্রী এবং ক্রুরা বীরত্বের সাথে ঝাপিয়ে পড়ে ওই সহকারী পাইলটকে কাবু করে ফেলেন।

ককপিটে যখন তাণ্ডব চলছিল, ভাগ্যক্রমে ওই বিমানেই সাধারণ যাত্রী হিসেবে সফর করেন ফ্লাইদুবাইয়েরই একজন রিজার্ভ পাইলট! জীবনের ঝুঁকি নিয়ে তিনি দ্রুত ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং অত্যন্ত দক্ষতার সাথে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান।


পরে সৌদি কর্তৃপক্ষ ঘাতক সহকারী পাইলটকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার তাকে আবুধাবিতে হস্তান্তর করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ওই পাইলট উগ্র ইসলামপন্থীদের দ্বারা মগজধোলাইয়ের শিকার হয়েছিলেন এবং এটি আত্মঘাতী চেষ্টা ছিল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে এবং ইসরায়েলি গোয়েন্দাদের অংশগ্রহণে এই ঘটনার পেছনে কার কার হাত ছিলো, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে। আমিরাত সরকার স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর