সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থী আন্দোলনের ঐতিহাসিক জয়

প্রেসিডেন্ট ভুচিচের হার স্বীকার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

বালকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজনীতিতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। প্রায় এক দশক ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয়তাবাদী ও জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে অবশেষে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।

এই অভাবনীয় জয়ের মাধ্যমে দেশটির রাজনীতিতে অপ্রতিহত ভুচিচ যুগের অবসান ঘটাল তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জোট ‘স্টুডেন্ট লিস্ট’।

সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রধানমন্ত্রী পদপ্রার্থী আলেকসান্দার ভুচিচ বেলগ্রেডে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে পরাজয় স্বীকার করার ঘোষণা দিচ্ছেন।   ছবি: সংগৃহীত
রোববার অনুষ্ঠিত ঐতিহাসিক এ নির্বাচনে পরাজয় স্বীকার করে টেলিভিশনে দেওয়া এক ভাষণ ভুচিচ বলেন, এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরে গেছি এবং স্টুডেন্ট লিস্ট জয়লাভ করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২৫০ আসনবিশিষ্ট সার্বীয় পার্লামেন্টে তরুণ শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট এই দলটি ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে যাচ্ছে। বিপরীতে, এতদিন ধরে দেশ শাসন করা ভুচিচের 'সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি' (এসএনএস) গুটিয়ে এসেছে মাত্র ১০৫টি আসনে।

পরাজয়ের খবর প্রচারিত হওয়ার পরপরই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী বেলগ্রেড। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাসে ফেটে পড়েন। গাড়ি থেকে অনবরত বাজতে থাকে হর্ন, তরুণরা নাচ-গান ও বিজয়ের শ্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান প্রধান সড়কগুলো।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মুখপাত্র অধ্যাপক রাদোমির সাইচিচ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের সত্যিকারের কণ্ঠস্বর শোনা গেছে। আজ রাতে আমরা বিজয় উদযাপন করছি, আর কাল থেকে গড়া হবে নতুন ভবিষ্যৎ।

সার্বিয়ার বেলগ্রেডে ‘স্টুডেন্ট লিস্ট - স্টুডেন্টস উইন’ নির্বাচনী তালিকার সমর্থকরা একটি চূড়ান্ত প্রচার সমাবেশে অংশ নেন।  ছবি: সংগৃহীত
উল্লেখ্য, ২০২৪ সালে নোভি সাদ শহরের একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জনের করুণ মৃত্যুর পর দুর্নীতি ও সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে রাজপথে নেমেছিল দেশটির সাধারণ শিক্ষার্থীরা।

প্রায় দুই বছর ধরে চলা সেই নজিরবিহীন আন্দোলনই শেষ পর্যন্ত ভুচিচকে সেপ্টেম্বরে মধ্যবর্তী নির্বাচন ডাকতে বাধ্য করে। আর সেই নির্বাচনেই ১৯৯২ সালে যুগোশ্লাভিয়া ভাঙনের পর থেকে রেকর্ড প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতি তরুণদের এই অভাবনীয় বিজয়ের পথ সুগম করে দেয়।

এই জয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মেগিয়ার তরুণদের এই ঐতিহাসিক অর্জনকে সাধুবাদ জানিয়েছেন। তবে নতুন এই সরকার গঠনের পর সরকার প্রধান কে হবেন এবং রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারসাম্যমূলক আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে বজায় থাকবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা গভীর পর্যবেক্ষণ রাখছেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনকালে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ও গণ-আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এক প্রায় অপরিচিত ২৯ বছরের পিএইচডি গবেষক। নাম তাঁর নেহা বোরা। ককরোচ জনতা পার্টি...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল...
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাটার ও স্লোয়ারের জাদুতে ব্যাটসম্যানদের নাচানো বাংলাদেশি পেস বোলিংয়ের বরপুত্র মুস্তাফিজুর রহমান এবার মাতাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেয়া এক ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্যের জেরে দেশটি জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। খাড়গের পদত্যাগ ও ক্ষমা...
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর