অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) খবরে বলা হয়েছে, রোববার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মেলভিল দ্বীপের কাছে সামরিক মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

ঘটনার পর সেখান থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান কর্মী ছিল না বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ।  

এর আগে, গত মাসে কুইন্সল্যান্ডের উপকূলে একটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়ার চার সেনা নিহত হয়েছিলেন।

আরবিএস  
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর