পাকিস্তানের সাধারণ নির্বাচন জানুয়ারিতে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। 

বৃহস্পতিবার ইসিপি'র এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক ডন।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের কাজ পর্যালোচনা করছে ইসিপি। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচনী সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 

কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারণার বিষয়ে আপত্তি ও পরামর্শ শোনার পর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৫৪ দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাধারণ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনার জন্য আগামী মাসে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা আগেই জানিয়েছিল সংস্থাটি, এর এক দিন পর এলো এই ঘোষণা। 

ইসিপি আরও জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার আগে একটি খসড়া আচরণবিধি রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।   

এর আগে গত ৯ আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেন।

দেশটির সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে, অর্থাৎ সংবিধান অনুযায়ী আগামী ৬ নভেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত।

ইসিপি বলেছে, নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত ও নতুন সীমানা টানতে তারা সাংবিধানিকভাবে বাধ্য। তাই ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর