পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের অধিবেশনের ঘোষণা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার। স্থানীয় সময় সকাল ১০টায় নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। 

বুধবার পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান প্রাদেশিক পরিষদের নতুন অধিবেশন আহ্বান করেছেন।  গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি পাকিস্তানের পাঁচটি প্রাদেশিক পরিষদেও ভোট হয়েছিল। এই পাঁচটি প্রদেশের মধ্যে পাঞ্জাবেই প্রথম অধিবেশন আহ্বান করা হলো। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশটির ১৮তম এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বিদায়ী স্পিকার সিবতাইন খান।

লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচিত সদস্যদের সংসদীয় বৈঠকের একদিন পরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনের এ ঘোষণা আসে। 

দলীয় সূত্র থেকে জানা যায়, সভায় ২১৮ জন সদস্য অংশ নিয়েছিলেন যার মধ্যে পিএমএল-এনের ১৩৭ জন সদস্য। এই প্রদেশেই সবচেয়ে বেশি আসন পেয়েছে পিএমএল-এন। সংরক্ষিত আসনের জন্য মনোনীত ৫৮ জন নারী ও ২২ স্বতন্ত্র সদস্য উপস্থিত ছিলেন। সরকার গঠনের জন্য পিএমএল-এনের ১৮৬ সদস্যের প্রয়োজন ছিল।

এরই মধ্যে, প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মরিয়ম নওয়াজ। ক্ষমতায় গেলে তিনিই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর