রাখাইন রাজধানী সিত্তয়েতে সেনা ও বিদ্রোহীদের লড়াই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) উত্তর রাখাইন রাজ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্যের অধিকাংশ দখল করেছে তারা । রাজ্যের রাজধানী সিত্তয়ের আঞ্চলিক অপারেশন কমান্ডকে আত্মসমর্পণ করতে বলেছে তারা। এখানকার রাস্তায় রাস্তায় চলছে লড়াই।

এছাড়াও অনেক জান্তা ঘাঁটি, সীমান্ত ফাঁড়িসহ দক্ষিণ চিন রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এদিকে, মিয়ানমার ছেড়ে পালানোর সময় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। খবর ইরাবতী’র।

সিত্তয়ে শহরে আরাকান আর্মির প্রবেশ ঠেকাতে এরই মধ্যে ইয়াঙ্গুন-সিত্তয়ে সড়কে একটি সেতু উড়িয়ে দিয়েছে জান্তা। সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা সিত্তয়ে ত্যাগ করেছেন। প্রাণরক্ষায় এলাকা ছেড়ে চলে গেছেন অনেক বাসিন্দাও।

এদিকে, জান্তার বাধ্যতামূলক সেনা নিয়োগের ঘোষণার পর থেকে দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মিয়ানমার নাগরিক। ফলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে পালাতে চাচ্ছেন অনেকে। এমনই ১০০ জনেরও বেশি নাগরিককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ।

থাইল্যান্ডে অভিবাসীদের নিয়ে কাজ করা একটি সংগঠন জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনে সীমান্তে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লড়াইয়ে ব্যাপক আহত ও নিহতের কারণে সেনা ঘাটতি পূরণ করতে মিয়ানমারের জান্তা ১৮ থেকে ৩৫ বছর বয়সের জন্য সেনাবাহিনীতে নিয়োগ আইন বলবৎ করেছে। এতে ভয়ে দেশ ছাড়ছেন দেশটির নাগরিকরা।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর