লাহোরে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশে আটজন আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

নির্বাচনে ম্যান্ডেট চুরির অভিযোগে লাহোরে বিক্ষোভ সমাবেশ করছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকরা। শনিবার এ বিক্ষোভের সময় লাহোর হাইকোর্ট থেকে অন্তত আটজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিক্ষোভ শুরু হওয়ার আগে আদালতের কাছে একদল পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিছু বিক্ষোভকারী সেখানে জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন। 

এরপর পুলিশের তৎপরতায় বাকি বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে মুক্তি না পাওয়া এবং ‘চুরি করা ম্যান্ডেট’ এর অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে পিটিআই।

শনিবার ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি সুপ্রিম কোর্টকে বিচার বিভাগের নজরদারিতে পাকিস্তানিদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টি নোটিশ গ্রহণের আহ্বান জানান।

মারওয়াতের দাবি, বর্তমান সরকারের উদ্দেশ ছিল ‘বন্দী নং ৮০৪’র ম্যান্ডেট চুরি করা’।

তিনি বিক্ষোভকারীদের বলেন, ‘ইমরান খান, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি, বুশরা বিবি, ইয়াসমিন রশিদ, সানাম জাভেদ ও অন্যান্য পিটিআই নেতারা গত দুই বছর ধরে আমাদের ওপর অন্যায়ভাবে ফ্যাসিবাদী সরকারের চাপিয়ে দেওয়া অভিযোগের কারণে জেলে বন্দী।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর