‘তুই আম্বানি নাকি ভিখারি’

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম

যার প্রাক-বিয়ের আয়োজনেই রেকর্ড গড়েছেন বাবা মুকেশ আম্বানি, জামনগরে তুলে এনেছেন ভারতসহ বিশ্বের ধনীদের। যার ঘড়ি দেখে চোখ কপালে তুলেছিলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গও। খুঁটিয়ে খুঁটিয়ে যেনে নিয়েছেন ঘড়ির আদ্যপান্ত। শুধু তাই নয় ছোট আম্বানির পোশাক, গাড়ির তথ্য জেনে বিস্মিত হচ্ছেন কোটি কোটি মানুষ। অথচ সেই ছেলেটিই নাকি স্কুলে পেয়েছিলেন ভিখারি তকমা।

সত্যিই কি এমনটা হয়েছিলো? অনন্ত ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির আদরের ছোট ছেলে। যার বক্তব্য শুনে কেঁদে ভাসিয়েছেন বাবা মুকেশ। যে কিনা তিন হাজার একর জায়গাজুড়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় প্রাণী পূনর্বাসন কেন্দ্র বনতারা। সেই অনন্তকে কেন তাঁর স্কুলের বন্ধুরা এভাবে উত্যক্ত করতে যাবে?

এর পেছনে রহস্যটাই বা কি? তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অনন্ত নাকি স্কুলজীবনে হাতখরচ হিসেবে সপ্তাহে পেতেন পাঁচ রুপি। এক কারণে বন্ধুরা তাঁকে বলতো, তুই আম্বানি নাকি ভিখারি। অনন্ত পড়ালেখা করেছেন বাবা মুকেশের মালিকানাধীন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।

মুকেশে বাবা ছিলেন ধীরুভাই আম্বানি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। অথচ দাদার স্কুলেই তাঁকে উত্যক্ত করেছেন সেখানে পড়তে আসা বন্ধুরা। পুরোনো এক সাক্ষাৎকারে অনন্তের মা নীতা আম্বানি জানান, তিন সন্তান আকাশ, ইশা ও অনন্তকে অর্থের মূল্য শেখাতে স্কুলজীবনে মাত্র পাঁচ রুপি হাতখরচ দেয়া হতো।

ক্যান্টিনে খরচের জন্য এতো কম হাতখরচ পাওয়ায় স্কুলে অনন্তকে উপহাস করা হয়েছিল। তবে বিষয়টি জানতে পেরে হেসেছিলেন বাবা-মা। ভারতের সবচেয়ে ধনী পরিবারের সন্তান হবার পরেও আকাশ, ইশা ও অনন্ত তাঁদের নম্র আচরণ-ব্যবহারের জন্য বেশ পরিচিত।

পরবর্তীতে অনন্ত যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ব্রাউন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা শেষ করেছেন। তিনি এখন রিলায়েন্সের নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসা দেখভাল করেন। রিলায়েন্স নিউ সোলার এনার্জির পরিচালক পদে আছেন ছোট আম্বানি। ধারণা করা হচ্ছে, অনন্তের মোট সম্পদ ৪০ বিলিয়ন ডলারের বেশি।

 

এআরএস
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর