ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:০৪ পিএম

ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ দেখা গেছে। সপ্তাহান্তে এটি দেখা গেছে বলে জানিয়েছে এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা। এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় উপকূলে চীনা গবেষণা জাহাজ দেখা গেলো।

এতে চীনের সম্ভাব্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়ে দেশটির উদ্বেগ আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২০ সালের মাঝামাঝি সময় থেকে হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা নিয়ে এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে বিদ্বেষভাব দেখা দিয়েছে। সর্বশেষ ১৯৬২ সালে দেশ দুইটির মধ্যে যুদ্ধ হয়েছিল।

ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভূ-গোয়েন্দা গবেষক এবং জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে, জিয়াং ইয়াং হং ০১ নামের একটি চীনা জাহাজ সপ্তাহান্তে ভারতের পূর্ব উপকূলে দেখা গেছে।

এর আগে, গত মাসে মালদ্বীপের একটি বন্দরে একইভাবে একটি চীনা জাহাজকে নোঙ্গর ফেলতে দেখা যায়। দুইটি জাহাজই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন।

চীন বলছে, জাহাজগুলো শুধু শান্তিপূর্ণভাবে সমুদ্রস্তরের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে যেকোনো ধরণের উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দেশটি।

তবে ভারতীয় কমকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনা জাহাজগুলো বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি এমন সব তথ্যও সংগ্রহ করতে পারে, যা সাবমেরিন মোতায়েনের জন্য চীনের সামরিক বাহিনীর কাজে লাগতে পারে।

ভূ-স্থানিক গোয়েন্দা বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক দ্য ইন্টেল ল্যাবের গবেষক ড্যামিয়েন সাইমন রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে বলেছেন, সর্বশেষ চীনা জাহাজটি বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বলেছেন, চীনা জাহাজটি ভারতীয় উপকূলীয় ভাইজাগে শহরের দক্ষিণ-পূর্বে কাজ করছিল এবং এটি ‘সক্রিয় নজরদারির’ অধীনে ছিল।

ভারতীয় নৌবাহিনী এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর