পাকিস্তানে বিচারকদের ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠি পাঠিয়ে হুমকি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম

পাকিস্তানে অন্তত ১৭ জন বিচারককে ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠিগুলোতে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়েছে এবং ‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ শব্দটিও উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি পুলিশ। খবর আল-জাজিরা’র।

মঙ্গলবার বিচারকদের হুমকি দেওয়ার উদ্দেশ্যেই এ চিঠি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে পুলিশ জানায়, চিঠিতে পাকিস্তানের জনগণের সমস্যার জন্য বিচারপতিদের দায়ী করা হয়েছে।

‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্স সৃষ্টি করে, যার তাৎক্ষনিক চিকিৎসা না হলে তা মারাত্মক হতে পারে। 

চিঠির ঘটনায় থানায় এফআইআরও করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, সাদা খামে লেখা চিঠিগুলোতে প্রেরকদের অসম্পূর্ণ ঠিকানা ছিল। মঙ্গলবার খামগুলো খুলতেই ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারকের কর্মীরা সন্দেহজনক পাউডার দেখতে পান। 

কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে, চিঠি খোলার পরে কর্মকর্তাদের চোখে চরম জ্বালা অনুভূত হয় এবং তাদের ঠোঁটের চারপাশে জ্বলছিল বলেও অভিযোগ করেন তারা।

এ প্রসঙ্গে লাহোরের ডেপুটি পুলিশ প্রধান আলী নাসির রিজভি জানিয়েছেন, চিঠিগুলো তদন্তের জন্য সন্ত্রাস দমন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আদালতেও পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সন্দেহজনক চিঠিগুলির দায় স্বীকার করেছে।

তেহরিক-ই-নামুস পাকিস্তানের কথা প্রথম শোনা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। তখন পাকিস্তানি কর্তৃপক্ষ ইসলামাবাদের একটি হাইকিং ট্রেইলে একটি সন্দেহজনক ব্যাগ পায়। ব্যাগে একটি চিঠি, হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, কয়েকটি গুলি এবং শহরের স্পর্শকাতর বিভিন্ন ভবনের মানচিত্র পাওয়া গিয়েছিল।

 

একাত্তর/জো
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর