পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটরসহ নিহত পাঁচ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম

পাকিস্তানের উত্তরাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বোমা হামলায় সাবেক সিনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সাবেক সিনেটর হেদায়েতুল্লাহ খান আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) হয়ে নির্বাচনে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে জয়লাভ করে পরবর্তীতে ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) যোগদান করেছিলেন।

পুলিশ কর্মকর্তা বাখ মুনির বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর উপজাতীয় জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সিনেটর হেদায়েতুল্লাহ। এসময় তার গাড়িটিকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা ব্লাস্ট করা হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আনোয়ারুল হক নামের আরেক পুলিশ জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি বিস্ফোরক ছিলো।

এ হামলার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে দ্য পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দলটি ইসলামপন্থি ও সাম্প্রদায়িক জঙ্গিদের একটি শাখা।

আফগানিস্তানের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজাতীয় জেলাগুলোর মধ্যে একটি বাজুর। আইনের শাসনের বহির্ভূত এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামপন্থি জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এখানকার জঙ্গিরা সীমান্তের উভয় পাশেই হামলা করে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর