ছেলের বিয়ের আগেই আম্বানির গণবিয়ের আয়োজন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম

চলতি বছরের শুরু থেকেই নেট দুনিয়ার চর্চায় আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আর রাধিকার বিয়ে। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব। প্রথমে গুজরাটের জামনগরে এরপর ইতালিতে বিলাসবহুল ক্রুজ। দুই আয়োজনই ছিলো রীতিমতো এলাহিকাণ্ড। এই আয়োজনেই অতিথি হয়ে এসেছিলেন বিশ্বের শীর্ষ ধনী আর হলিউড-বলিউড তারকারা। ১২ জুলাই মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট।

তবে তার আগেই তার আগেই দরিদ্র যুগলের জন্য মঙ্গলবার গণবিয়ের আয়োজন করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। মহারাষ্ট্রের পালগড়ে বসেছিলো পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর। রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে এই বিয়ের অনুষ্ঠানে ৫০ জুটির পরিবার থেকে আসা প্রায় ৮০০ মানুষ অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মুকেশ ও নীতা আম্বানি নিজে উপস্থিত থেকেই সবাইকে বিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে আকাশ ও শ্লোকাও উপস্থিত ছিলেন। ছিলেন ইশা আম্বানি ও আনন্দ পিরামলও। প্রত্যেক নবদম্পতিকে স্বর্ণের গয়না উপহার দেয়া হয়। যার মধ্যে ছিল মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ। এমনকি রুপোর নুপূর, চুটকিও উপহার পান তারা। এছাড়াও সব নববধূর হাতে এক লাখ এক টাকার ‘স্ত্রীধন তুলে দেয়া হয়েছে।

এখানেই শেষ নয়। প্রত্যেক নবদম্পতি পেয়েছেন জীবনযাপনের জন্য ৩৬ ধরনের জরুরি উপহার। ঘর-গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, পাখা, বালিশ, ম্যাট্রেসও উপহার দেয়া হয়েছে নতুন দম্পতিদের। বিছানার সরঞ্জাম হিসেবে দেয়া হয়েছে গদি এবং বালিশ। আয়োজন করা হয়েছিল বিশাল নৈশভোজেরও।

এই দিন কাস্টমাইজড লাল সিল্কের শাড়িতে দেখা দেন নীতা আম্বানি। অন্যদিকে মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট আর কালো প্যান্ট। ইশা আম্বানির পরনে ছিল হলুদ, কমলা রঙের জমকালো শারারা। এটি হাউস অব রিম্পল অ্যান্ড হারপ্রিত থেকে নেয়া। পোশাকটির দাম ১ লাখ ১০ হাজার রুপি।

আনন্দ পিরামলের পরনে ছিল আইভরি রঙা কুর্তা, চুড়িদার পায়জামা আর ফুলেল নকশা আঁকা কোটি। আম্বানি বাড়ির বড় বউ শ্লোকার পরনে ছিল চুন্ডি প্রিন্টের জমকালো গারারা। আর আকাশ আম্বানির পরনে ছিল বাবা মুকেশ আম্বানির সঙ্গে মিলিয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট ।

এনএন/এআরএস
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
দুই দুটো জমকালো আয়োজনের প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, আর কিছুক্ষণের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন  এই সময়ের আলোচিত যুগল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর