অন্ধ্রপ্রদেশে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে নিহত ১৭

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও আরও ৪১ জন আহত হয়েছেন। বুধবার প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক্সেনসিয়ার এক কর্মকর্তা তাদের চার কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের প্ল্যান্টের রিয়েক্টর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। খবর হিন্দুস্তান টাইমস’র।

এক্সেনসিয়ার প্ল্যান্টটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বিস্ফোরণস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই তিনি দুর্ঘটনার কারণে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পর প্ল্যান্টটিতে আগুন লেগে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি কাজ করছে। এছাড়া উদ্ধার কাজের জন্য ডাকা হয় ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সকে।

দুর্ঘটনার পর প্লান্টের ভেতর ১৩ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কালেক্টর।

এক্সেনসিয়া ফার্মা ইন্টারমিডিয়েট রাসায়নিক এবং ফার্মা উপকরণ তৈরি করে থাকে। ২০১৯ সালে ২০০ কোটি রুপির মূলধন নিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর