বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানের ভারতে অবস্থান করছেন। তবে তিনি কোথায় এবং কি স্ট্যাটাসে আছেন, সেটি নিয়ে নীরবতা পালন করে আসছে ভারত। এনিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে।

বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং নতুন অন্তবর্তী সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখার কথাই বলছে দিল্লি। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসও বলেছেন,সম্পর্ক হবে ন্যয্যতা ও সমতার ভিক্তিতে। তবে ভারতের রাজনীতিবিদকরা বেশ কিছু বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আমেরিকাতে রয়েছে। সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে শনিবার এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়। মোদী এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে।

এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যাবার পর আগস্টের  শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদী বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

বাইডেনের সঙ্গে দেখা করার পর মোদী কোয়াড সম্মেলনে যোগ দেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে তাঁর যোগ দেয়ার কথা রয়েছে। এদিকে, জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সোমবার দিবাগত রাতে নিউইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

 

এআরএস
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর