সীমান্ত কাঁটাতার দিতে শুভেন্দু সরকারের সবুজ সংকেত

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৩০ পিএম

পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাঁর সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার লক্ষ্যে বিএসএফ’কে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে।

রাজ্যের প্রশাসনিক ও সামাজিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প অবিলম্বে কার্যকরের সিদ্ধান্তও নিয়েছে নতুন মন্ত্রিসভা।

রাজ্যের সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হচ্ছে। এই পুরো প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত এই বিষয়টি সমাধানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


দীর্ঘদিন ধরে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ কার্যকর করা নিয়ে যে টানাপোড়েন ছিল, তার অবসানও ঘটালেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পসহ কেন্দ্রের আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ স্কিম পশ্চিমবঙ্গে অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।

নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে মন্ত্রিসভা স্কুল সার্ভিস বা স্কুল চাকরির প্রার্থীদের বয়সের সীমায় ৫ বছরের ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এর পাশাপাশি, জাতীয় ও রাজ্য ক্যাডারের অফিসারদের কেন্দ্রীয় সরকারের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে মুখ্যসচিবকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা বা নতুন ফৌজদারি আইন কার্যকর হবে। এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৫ সালের জুন মাসের আদমশুমারি সংক্রান্ত নির্দেশিকা যা আগে উপেক্ষা করা হয়েছিল, তা-ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বর্তমান মন্ত্রিসভা।


প্রথম দিনের মন্ত্রিসভা বৈঠকেই শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চলাই তাদের প্রধান লক্ষ্য। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পৌঁছে দেয়া, সব ক্ষেত্রেই এক দ্রুতগতির প্রশাসনিক সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

৪৫ দিনের মধ্যে সীমান্ত বেড়ার জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দেয়া এবং চাকরির বয়সসীমা বাড়ানো নতুন সরকারের এক বড় কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

আরবিএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক হিমবাহ ধসের ফলে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল। একই সঙ্গে এই পরিস্থিতি সামাল...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
প্রলয়ঙ্করী বন্যার পর এবার চীন-নেপাল সীমান্তবর্তী চীনের জাইরং কাউন্টিতে তৈরি হয়েছে মারাত্মক দ্বিতীয় দফা বিপর্যয়ের শঙ্কা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, টানা তিন দিনের সম্ভাব্য...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর