মুক্তিযুদ্ধ প্রতিদিন : ১৬ নভেম্বর, ১৯৭১

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১:৫৭ এএম

পাবর্ত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও রংপুরে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। 

পাকিস্তান বেতার থেকে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় আজ ভারতীয় চররা (মুক্তিযোদ্ধা) বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালালে পাকিস্তানি সেনাবাহিনী তা প্রতিহত করে। 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা করা হয় মুক্তিবাহিনী গত কয়েকদিনের পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, রংপুর ও যশোরের বিপুল এলাকা মুক্ত করে সেখানে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রশাসন চালু করেছে। 

ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেস দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভাষণকালে বলেন, দু-এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। 

ঢাকায় মালিক মন্ত্রিসভার বৈঠকে শান্তি সেনা গঠনের সিদ্ধান্ত। মতিঝিলে নটরডেম কলেজের দক্ষিণে সার্কুলার রোডস্থ ব্রিজের নিচে হাত-পা বাঁধা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসক ডা. আজহারুল হক ও ডা. কবীরের লাশ উদ্ধার। তাদের বাসভবন থেকে অপহরণ করে হত্যা করা হয়। 


সূত্র: দিনপঞ্জি একাত্তর- মাহমুদ হাসান


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৫ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে নৃশংস গণহত্যা সংঘটিত হয়েছিল নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে।
৬ জুলাই, ঐতিহাসিক শেরপুরের ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইগাতী উপজেলার রাঙামাটিয়া-খাঠুয়াপাড়া গ্রামে বর্বরোচিত গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা।
আজ ৭ ডিসেম্বর মোংলা ও সুন্দরবন উপকূল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে হটিয়ে এ এলাকা শত্রুমুক্ত করেন। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও...
একাত্তরে ধর্ষণ শিবির থেকে বেঁচে ফেরা নারীদের কথা
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়ন শুরু করে, যাতে কয়েক লাখ নারীকে আটক করে দিনের পর দিন নির্যাতন করা হয়। তবে খুব বেশিদন হয়নি যখন থেকে কেবলমাত্রই তাদের গল্পগুলো বলা...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর