নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০১:২১ পিএম

আজ ১২ ডিসেম্বর, ঐতিহাসিক নরসিংদী হানাদার মুক্ত দিবস। দীর্ঘ নয় মাসের শ্বাসরুদ্ধ যুদ্ধের পর হাজারও প্রাণের বিনিময়ে শত্রুমুক্ত হয় নরসিংদী জেলাবাসী। দিবসটি পালন করতে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১২ডিসেম্বর) সকালে জেলাপ্রশাসক কর্যালয় চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক অবু নঈম মোহাম্মদ মারুফ খান। 

জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালির। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সেক্টর কমান্ডার ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)।

আরও পড়ুন: কোথায় ডা. মুরাদ, ধোঁয়াশা কাটেনি

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরামের নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। 

আলোচনা সভায় স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ ও নরসিংদী মুক্ত দিবসের নানা গৌরবময় দিক নিয়ে আলোচনা করা হয়।

 

একাত্তর/আরবিএস  

একাত্তরে ধর্ষণ শিবির থেকে বেঁচে ফেরা নারীদের কথা
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়ন শুরু করে, যাতে কয়েক লাখ নারীকে আটক করে দিনের পর দিন নির্যাতন করা হয়। তবে খুব বেশিদন হয়নি যখন থেকে কেবলমাত্রই তাদের গল্পগুলো বলা...
১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করে আশুগঞ্জকে হানাদার মুক্ত ঘোষনা করা হয়। ৯ ডিসেম্বর আশুগঞ্জ বিদ্যুৎ...
পাঠকদের জন্য মুক্তিযুদ্ধের আজকের দিনে (২৬ ​সেপ্টেম্বর) ঘটে যাওয়া কিছু ঘটনার বিবরণ তুলে ধরা হল-- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং যুক্তরাজ্য ও বহির্বিশ্বে...
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৩ সেপ্টেম্বর সপ্তদশ কমনওয়েলথ সংসদীয় সম্মেলনের উদ্বোধনী দিনে আলোচ্যসূচিতে না থাকলেও কয়েকজন প্রতিনিধি বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর